1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে কোচিং শিক্ষক কর্তৃক ছাত্রীকে অনৈতিক প্রস্তাব, জনতার হাতে উত্তম মধ্যম, কোচিং সেন্টার বন্ধ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

তানোরে কোচিং শিক্ষক কর্তৃক ছাত্রীকে অনৈতিক প্রস্তাব, জনতার হাতে উত্তম মধ্যম, কোচিং সেন্টার বন্ধ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৩১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার অ্যাডভান্স কোচিং সেন্টার এর পরিচালক রোকনুজ্জামান ও এক শিক্ষক কর্তৃক একাধিক ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়া এবং মেসেঞ্জারে কুরুচিপূর্ণ কথাবার্তা বলার অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হলে উত্তেজিত এলাকাবাসী ও অভিভাবকরা কোচিং সেন্টার ঘেরাও করে অভিযুক্ত অ্যাডভান্স কোচিং সেন্টার পরিচালক রোকনুজ্জামান (শিক্ষককে) উত্তম মধ্যম দেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, কোচিং সেন্টারের শিক্ষক আহসান হাবীব এবং পরিচালক রোকনুজ্জামান গত এক বছর ধরে ওই প্রতিষ্ঠানে শিক্ষকতা করছিলেন। সম্প্রতি কয়েকজন ছাত্রী তাদের গার্জিয়ানদের কাছে অভিযোগ করে জানায়,  শিক্ষক আহসান হাবীব ও রোকনুজ্জামান মেসেঞ্জারে বিভিন্ন সময় কুরুচিপূর্ণ কথা বলেন এবং অনৈতিক প্রস্তাব দেন। ঘটনাটি জানার পর ক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী কোচিং সেন্টারে গিয়ে ওই শিক্ষককে মারধর করে আটক করেন। পরবর্তীতে কোচিং সেন্টারের পরিচালক রোকনুজ্জামান ঘটনাস্থল থেকে পালিয়ে যান।Open photo

তিনি এই প্রতিবেদককে মুঠো ফোনে বলেন, “আমি কোনো শারীরিক সম্পর্ক করিনি, শুধু অনলাইনে কথাবার্তা বলতাম। আহসান হাবীব কী করেছে সেটা আমি জানি না,” অভিযুক্ত রোকনুজ্জামানের বাড়ি তানোর উপজেলার পাচন্দর ইউপির মোহাম্মদপুর গ্রামে। পরে সাংবাদিক পরিচয় পাওয়ার পর তিনি বলেন এ বিষয়ে নিউজ করার প্রয়োজন নাই নিউজ না করাই ভালো বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কমলেশ বলেন, “দুপুরের দিকে এমন একটি ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি স্থানীয় ভাবে মীমাংসা হয়েছে আর আমি খেতুরীধাম মেলায় আছি ভাই একটু ব্যস্ত আছি ।”

অন্যদিকে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ফাঁড়ির এস,আই সোনাতন জানান, “অভিযুক্ত শিক্ষক ফেসবুক মেসেঞ্জারে বিভিন্ন কুরুচিপূর্ণ কথা বলতেন এবং ছাত্রীদের খারাপ প্রস্তাব দিতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিষয়টি স্বীকার করেছেন। পরে স্থানীয় জনতা তাকে হালকা শারীরিকভাবে শাস্তি দিয়ে আটক রাখে। তার বাবা ভুল স্বীকার করে তাকে নিয়ে গেছেন।”

এ ঘটনায় স্থানীয় অভিভাবক সমাজ ও সচেতন মহল তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, “একজন শিক্ষক যখন ছাত্রীর সঙ্গে এমন আচরণ করে, তখন তা পুরো সমাজের জন্য লজ্জাজনক। আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” স্থানীয় অভিভাবকরা আরও জানান, ভবিষ্যতে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড যাতে আর না ঘটে, সে জন্য “অ্যাডভান্স কোচিং সেন্টারটি” স্থায়ীভাবে বন্ধেরও দাবি জানানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট