1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় বিকাশ ও ইমো হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার,মামলা দায়ের - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাঘায় বিকাশ ও ইমো হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার,মামলা দায়ের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি ঃ রাজশাহীর বাঘায় গড়গড়ী ইউনিয়নের আশরাফপুর-খানপুর গ্রামে অভিযান চালিয়ে বিকাশ ও ইমো প্রতারকচক্রের চারজনকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব ও সেনাবাহিনীর সহযোগিতা তাদের গ্রেপ্তার করে রাজশাহী জেলা পুলিশের সদস্য ।

গ্রেফতারকৃত হলেন. বাঘা থানার আশরাফপুর গ্রামের ফারুক হোসেন লিটনের ছেলে- জুবায়ের হাসান শিশির (২১), জাহিদ হাসান সিজান (১৯), শহিদুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম সিজান (৩৪),খানপুর গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে রতন আলী (২৫)। বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর ৬ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।

পুলিশের তথ্য মতে, রাজশাহী জেলার বাঘা থানা ও নাটোর জেলার লালপুর থানা এলাকায় বিকাশ ও ইমো প্রতারক চক্র দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে প্রতারিত করে টাকা হাতিয়ে নিচ্ছিলো। বিষয়টি রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের নজরে আসে। এরপর অপরাধীদের ধরতে রাজশাহী জেলা পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর যৌথভাবে অভিযানে নামে।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, পলাতক অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এদিকে গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় একটি মামলা করা হয়েছে।

বাঘা থানার অফিসার ইনচার্জ(তদন্ত)সুপ্রভাত মন্ডল জানান,বৃহসপতিবার উপ পরিদর্শক(এসআই) জামাল বাদি হয়ে মামলা দায়ের করেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট