1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত  বাঘায় ১৫০ বোতল এসকাফ (ESkuf) সিরাপসহ মোটরসাইকেল আটক, গ্রেফতার ২ মির্জাপুরে গৃহবধূ গোলাপী হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ

তানোরের বাধাইড় ইউনিয়নে ৩০ কেজি চাউল বরাদ্দে অনিয়মের অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নে সরকার নির্ধারিত ৩০ কেজি চাউল প্রদানের প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগকারী স্থানীয় বাসিন্দা মোঃ হুমায়ন কবির উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন দাখিল করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, সরকার অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য এই বিশেষ চাউল বরাদ্দ দিলেও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিতরণের সময় সম্পদশালী ও প্রভাবশালী ব্যক্তিদের নাম তালিকাভুক্ত করা হয়েছে। এতে প্রকৃত দরিদ্ররা বঞ্চিত হচ্ছেন।

তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন, মাষ্টার রোল নং ১৬–এর মোসাঃ মাহমুদা খাতুন (জাতীয় পরিচয়পত্র নং: ১৯৮৯৮১১৯৪২৭৭৬৪৪৩০৩), স্বামী মোঃ মুকুল, যিনি কলমা ইউনিয়নের কেওয়াপাড়া গ্রামের বাসিন্দা, অথচ বাধাইড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চাউল কার্ডের সুবিধাভোগী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। অভিযোগকারীর দাবি, মাহমুদা খাতুন বিত্তশালী পরিবারের সদস্য, অথচ তিনি অসহায়দের প্রাপ্য বরাদ্দ থেকে অন্যায়ভাবে সুবিধা নিচ্ছেন।

এ বিষয়ে অভিযুক্ত মাহমুদা খাতুনের স্বামী ও কলমা ইউনিয়নের বিএনপি নেতা মুকুল বলেন, “আমার স্ত্রীর বাপের বাড়ি বাধাইড় ইউনিয়নে। তাই ওখান থেকে চাউল কার্ড করা হয়েছে। এতে কোনো অনিয়ম নেই।” তবে অভিযোগকারী দাবি করেন, প্রশাসন তদন্ত করলে আরও অনেক বিত্তশালী পরিবারের নাম সামনে আসবে, যারা অবৈধভাবে এই সুবিধা পাচ্ছেন।

স্থানীয়রা জানান, এভাবে প্রভাবশালীদের নাম অন্তর্ভুক্ত হওয়ায় প্রকৃত অসহায়রা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট