1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত  বাঘায় ১৫০ বোতল এসকাফ (ESkuf) সিরাপসহ মোটরসাইকেল আটক, গ্রেফতার ২ মির্জাপুরে গৃহবধূ গোলাপী হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ

রূপসা প্রেসক্লাবে জালানার গ্রিল কেটে চুরি সংঘটিত ‎ ‎

  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ‎শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ ‎ ‎রূপসা উপজেলার ঐতিহ্যবাহী পেশাজীবী সংগঠন ‎রূপসা প্রেসক্লাবে চুরি সংঘটিত হয়েছে। সঙ্ঘবদ্ধ চোরেরা প্রেসক্লাবের পিছনের জানালার গ্রিল কেটে ভিতরে ঢুকে সোলার ব্যাটারি ও রাউটার চুরি করে নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার রাত থেকে শনিবার দিবাগত রাতের যে কোন সময় এ চুরি সংগঠিত হয়।

আজ রবিবার সন্ধা ৭ টার দিকে প্রেসক্লাবের তালা খুলে ভিতরে প্রবেশ করলে নেতৃবৃন্দ চুরির ঘটনা দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে রূপসা প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম ডালিম রূপসা থানা অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুর রহমানকে অবহিত করেন। তারপর তিনি রূপসা প্রেসক্লাব পরিদর্শন করেন। ‎

এ সময় উপস্থিত ছিলেন রূপসা থানা ওসি তদন্ত আব্দুস সাত্তার, এস আই ইমরান খান, রূপসা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণ গোপাল সেন,সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন মানিক, প্রচার সম্পাদক রেজাউল ইসলাম তুরান, নির্বাহী সদস্য আব্দুল কাদের শেখ, সদস্য চিত্তরঞ্জন সেন ‎সহ থানা পুলিশের একটি দল।

এ ব্যাপারে রূপসা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ চুরিকৃত মালামাল উদ্ধারে কাজ করছে। বিষয়টি নিয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দের ভিতর ক্ষোভের সৃষ্টি হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট