1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত  বাঘায় ১৫০ বোতল এসকাফ (ESkuf) সিরাপসহ মোটরসাইকেল আটক, গ্রেফতার ২ মির্জাপুরে গৃহবধূ গোলাপী হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥মোঃ নাসিম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বাসের সাথে সংঘর্ষ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় খালিদ মুসাব্বির (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মুসাব্বির পেশায় একজন ইমাম ছিলেন। আজ শুক্রবার (৩ অক্টোবর, ২০২৫) দুপুর আনুমানিক ১২:৩০ মিনিটে নাচোল-আমনুরা সড়কের ওপর হামিদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ​

নাচোল থানা সূত্রে জানা যায়, নিহত খালিদ মুসাব্বির মাক্তাপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। তিনি তাঁর মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে হাটবাকইল মসজিদে ইমামতি করার উদ্দেশ্যে যাচ্ছিলেন। তিনি যখন নাচোল থানাধীন হামিদপুর গ্রামস্থ জনৈক বাবুর বাড়ির সামনে নাচোল টু আমনুরা গামী পাকা রাস্তার উপর পৌঁছান, তখন বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত বাসের সাথে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ​সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেল আরোহী মুসাব্বির মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

​দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং তাঁকে উদ্ধার করেন। পরবর্তীতে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এই ঘটনায় বাস চালক পালিয়ে গেছে বলে জানা গেছে। ​

নাচোল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ এবং অজ্ঞাত বাসের চালককে চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট