1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারার ঝিকরা ইউনিয়নের বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু: প্রণোদনা পাচ্ছেন ৭ হাজার ২০০ কৃষক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু, বিভিন্ন মহলের অভিনন্দন রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত: আগুন সন্ত্রাসের প্রতিবাদ পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ: ৭ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ৩ মির্জাপুরে ট্রান্সফরমার চুরি: তিন দিনে ১২টি উধাও, ইরি মৌসুমের সেচ নিয়ে শঙ্কায় কৃষক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ

বাগমারার ঝিকরা ইউনিয়নের বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজেস্ব প্রতিনিধি, বাগমারাঃ রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের সোনাবিলা নামক বিল থেকে মঙ্গলবার (৩০সেপ্টেম্বর) বিকেলে অজ্ঞাত (৫৫) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুরতহালে তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য মতে, বিকেলে খালি গায়ে ওই ব্যক্তিকে ওই এলাকায় হেঁটে যেতে দেখা গেছে। স্যান্ডেল হাতে নিয়ে এক টিউবওয়েলে তাকে পানি পান করতেও দেখা গেছে। শারীরিক ভাবে সে প্রতিবন্ধী।

যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক তারেক হাসান জানান, খবর পেয়ে ঝিকরা ইউনিয়নের এক বিল থেকে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট