1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর গোদাগাড়ীতে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেফতার - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

রাজশাহীর গোদাগাড়ীতে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মুকুল (৫০), পিতা মৃত লুৎফর রহমান, সাং-মাদারপুর এবং মোঃ টিটু (২২), পিতা মোঃ আলাউদ্দীন, সাং-তালতলা। তারা দু’জনেই রাজশাহীর গোদাগাড়ী থানার বাসিন্দা।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ীর মাদারপুর ওবায়দুল্লার মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আসামিদের কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন, ৩টি সিমকার্ড ও নগদ ১ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরা অবৈধভাবে হেরোইন সংগ্রহ করে ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় বিক্রির কথা স্বীকার করে। র‍্যাব জানিয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজশাহীর গোদাগাড়ী থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট