1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে  জেলের মৃত্যু - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু: প্রণোদনা পাচ্ছেন ৭ হাজার ২০০ কৃষক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু, বিভিন্ন মহলের অভিনন্দন রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত: আগুন সন্ত্রাসের প্রতিবাদ পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ: ৭ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ৩ মির্জাপুরে ট্রান্সফরমার চুরি: তিন দিনে ১২টি উধাও, ইরি মৌসুমের সেচ নিয়ে শঙ্কায় কৃষক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ

গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে  জেলের মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামের মৃত সাইদুর রহমান এর ছেলে শফিকুল ইসলাম রবু (৬৭) বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেল চারটার দিকে উপজেলা রাধানগর ইউনিয়নের বেগপুর এলাকার দোহাইলা বিলে মাছ ধরার জন্য যায়। শফিকুল ইসলাম রবু কিন্তু বাড়িতে ফিরে না আসলে তার ছেলে মেয়েরা অনেক খোঁজাখোজির এক পর্যায়ে দোহাইলা বিলে গিয়েও দেখতে না পেয়ে সন্দেহ হলে তার ভাই, ছেলে ও এলাকার লোকজন পানিতে নেমে টানা জাল দিয়ে খোঁজাখুজির পরেও রাত হয়ে যাওয়ায় সবাই বাড়িতে ফিরে আসেন। পরের দিন শনিবার সকাল সাতটার দিকে আবার সবাই মিলে বিলে গিয়ে পানিতে নেমে টানা জাল দিয়ে খোঁজখুজি শুরু করেন। খোঁজাখুজির এক পর্যায়ে শফিকুল ইসলাম রবুকে টানা জাল দিয়ে পানির থেকে মৃত অবস্থায় উদ্ধার করে ।

এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদূদ আলম জানান, ধারনা করা হচ্ছে গত শুক্রবার রাত দশটা থেকে পরের দিন সকাল সাতটার মধ্যে যে কোন সময় শফিকুল ইসলাম রবু দোহাইলা বিলে মাছ ধারার সময় বয়স বেশী হওয়ায় হঠাৎ শারীরিক অসুস্থ হয়ে পানির মধ্যে পরে ডুবে মারা যায়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট