1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে উদ্ভাবনী মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ পুঠিয়ায় বিভিন্ন বিলে পুকুর খননের হিড়িক, নিরব কেন প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি দক্ষিণ এশিয়ার বৃহত্তম কানসাট আম বাজারে  মণ প্রতি ঢলন ১৩/১৫ কেজি, চাষীরা হতাশ বাঘায় দুই মাধ্যমিক বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার এমপি আবু সাইদ চাঁদের অনুপ্রেরণা-“তোমরাই আগামীর বাংলাদেশ”, বাঘার মেধা, বাঘার গর্ব সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ  চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু তানোরে চা বিক্রেতার মেয়ের মেডিকেলের পড়া লিখা কি টাকার অভাবে বন্ধ হয়ে যাবে !

গাইবান্ধার পলাশবাড়ীতে সার ডিলারের জরিমানা 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ গাইবান্ধা প্রতিনিধিঃ উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার কালিবাড়ী বাজারের সার ডিলার শ্রী বিপ্লব চন্দ্র মহন্তের মালিকানাধীন মেসার্স মা এন্টারপ্রাইজে নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সরকারি সার কৃষকদের না দিয়ে কৃত্রিম সংকট তৈরি করে কালোবাজারে অতিরিক্ত মূল্যে বিক্রি করে আসছিল। এছাড়া দোকানে বিক্রয় রেজিস্টার ও ভাউচার সংরক্ষণ করা হয়নি এবং বাধ্যতামূলক বিক্রয় মূল্য তালিকাও টানানো ছিল না। এ ঘটনায় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাফাদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু সাঈদ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা হেনা নাসরিন এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান।৥#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট