1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ৪২পিস মোবাইল সেটসহ ট্রাক জব্দ করেছে সোনামসজিদ স্থলবন্দর কাস্টমস - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ৪২পিস মোবাইল সেটসহ ট্রাক জব্দ করেছে সোনামসজিদ স্থলবন্দর কাস্টমস

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোহাঃ হারুন অর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলায় সোনামসজিদ স্থলবন্দর কাস্টমস কর্তৃক ভারতীয় পাথরবাহী ট্রাক (ট্রাক নং-WB59c-7595) হতে সোনামসজিদ স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেড এর ইয়ার্ডে বিভিন্ন ব্রান্ডের ৪২পিস মোবাইল ফোন ও ট্রাক জব্দ করেছে সোনামসজিদ স্থলবন্দর কাস্টমস।  সোনামসিজদ স্থলবন্দরে পণ্য আমদানির আড়ালে ভারত থেকে চোরাচালান হয়ে আসা মোবাইলফোন উদ্ধার করেছে কাস্টমস।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বৈকালে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পাথরের আড়ালে আসা মোবাইল ফোনের একটি চালান জব্দ করে কাস্টমস।সোনামসজিদ স্থলবন্দরে আসা মোবাইল ফোন। ওই চালানে আইফোনসহ বিভিন্ন দামি ব্র্যান্ডের ৪২টি মোবাইল ফোন ছিল।

সোনামসজিদ স্থলবন্দর কাষ্টমসের সহকারী কমিশনার সাব্বির আহমেদ জিসান এ তথ্য নিশ্চিত করেছেন। কাস্টমস কর্তৃপক্ষ জানায়, ভারতীয় একটি ট্রাক পাথর নিয়ে সোনামসিজদ স্থলবন্দরে প্রবেশ করে। গোপন সংবাদের ভিত্তিতে ওই ট্রাকে তল্লাশি চালায় কাস্টমস কর্মকর্তারা।

এসময় ট্রাকের ইঞ্জিনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এরমধ্যে ভারতীয় ভ্যারিয়েন্টের ৮টি আইফোন, স্যামসংয়ের ৫ টি, ওয়ানপ্লাস ১ টি, ভিভো ১২টি, রিয়েলমি ৪ টি, রেডমি ৩টি, অপ্পোর ৬টি মোবাইল ফোন রয়েছে।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাব্বির আহমেদ জিসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় ট্রাকে অভিযান পরিচালনা করা হয়। এসময় পাথর বোঝাই ট্রাকের ইঞ্জিনের ভেতরে লুকিয়ে রাখা অবস্থায় এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট