1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
টিভি নেটওয়ার্ক নিয়ে দ্বন্দ্বে তানোরে পুলিশের ওপর আক্রমন, আটক ১ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

টিভি নেটওয়ার্ক নিয়ে দ্বন্দ্বে তানোরে পুলিশের ওপর আক্রমন, আটক ১

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : টিভি নেটওয়ার্ক (ডিস) সংযোগ নিয়ে দ্বন্দ্বের জের ধরে রাজশাহীর তানোরে পুলিশের উপর আক্রমনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। শুক্রবার দুপুরে থানা গেটের সামনেই এ ঘটনা ঘটে। এসময় জুবায়ের আলী (৩৮) নামের একজনকে পুলিশ আটক করেছে। জুবায়ের স্থানীয় বিএনপির নেতা মিজানুর রহমান মিজানের বরেন্দ্র ডিজিটাল কেবল টিভি নেটওয়ার্কের ম্যানেজার। তার বাড়ি তানোর পৌর এলাকার গুবিরপাড়া মহল্লায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নিজ এলাকায় তানোর উপজেলার কন্দপুর গ্রামের কৃষকদলের ওয়ার্ড সভাপতি মোকলেছ আলী (৪০) ‘ময়না কেবল টিভি নেটওয়ার্ক’ ব্যবসা পরিচালনা করে আসছেন। তবে সম্প্রতি সেখানে বরেন্দ্র ডিজিটাল কেবল টিভি নেটওয়ার্কের সংযোগ দেয়া হয়। এ নিয়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে বৃহস্পতিবার বিরোধ সৃষ্টি হয়। ঘটনাটি নিয়ে থানায় অভিযোগ দেয়া হয়। শুক্রবার থানায় তা সমাধানের জন্য বসা হয়। এসময় মোকলেছের লোকজন থানার সামনে আসলে তাদের মারধরের চেষ্টা করা হয়। এসময় বাধা দিতে গিয়ে পুলিশের ওপর হামলা চালায় বরেন্দ্র কেবল টিভি নেটওয়ার্কের লোকজন। এসময় আহত হন এএসআই রুহুল আমীন ও এক কনস্টেবল ।

কৃষকদলের ওয়ার্ড সভাপতি মোকলেছ আলী বলেন, ঘটনাটি সমাধনের জন্য তার লোকজন নিয়ে থানার সামনে উপস্থিত হলে বরেন্দ্র কেবল টিভি নেটওয়ার্কের ম্যানেজার জুবায়ের, ইলিয়াস ও জাকির ‘মব’ সৃস্টি করে তাকে ও তার লোকজনের ওপর হামলা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করলে উল্টো পুলিশের ওপর হামলা চালানো হয়।

এ বিষয়ে তানোর থানার ওসির সরকারি মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ না করায় তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে এ এস পি বলেন বিষয়টি প্রক্রিয়াধীন আছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট