1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেফতার ২ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেফতার ২

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে সদর মডেল থানাধীন ৬ নম্বর ওয়ার্ডের রামকৃষ্টপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. মাসুদ রানা (৩৩), পিতা মো. তাইফুর রহমান, সাং: রামকৃষ্টপুর। মো. আব্দুর রহিম (৩৫), পিতা মৃত আব্দুর রহমান, সাং: রামকৃষ্টপুর। অভিযান শেষে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট  অনুজ চন্দ উভয় আসামিকে ২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ (একশত) টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চালানো হচ্ছে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট