1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায়  সাবেক চেয়ারম্যানের  সহধর্মিনীর দাফন সম্পন্ন - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাঘায়  সাবেক চেয়ারম্যানের  সহধর্মিনীর দাফন সম্পন্ন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বাঘা (রাজশাহী) প্রতিনিধি ঃ বাজুবাঘা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাওপাড়া গ্রামের বাসিন্দা মরহুম আমজাদ হোসেনের স্ত্রী মোমেনা বেগম(৭০)’র দাফন সম্পন্ন হয়েছে। বৃহসপতিবার(১৮-০৯-২০২৫) দুপুর ২টায় নিজগ্রামে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আমজাদ হোসেন প্রামানিকের দ্বিতীয় স্ত্রী মোমেনা বেগম বাজুবাঘা গ্রামের মরহুম আবুল হোসেন মিঞার বড় মেয়ে ও সাংবাদিক আব্দুল লতিফ মিঞার ভাতিজি। আমজাদ হোসেনের দুই সহধর্মিনীর একাধিক ছেলে -মেয়ে রয়েছে।

পরিবারের বড় ছেলে কামাল হোসেন জানান,বৃহসপতিবার সকাল সাড়ে ৯টায় নিজ গৃহে ইন্তেকাল করেছেন তার মা মোমেনা বেগম। তিনি ক্যান্সার জনিত রোগে আক্রান্ত ছিলেন। জীবদ্দশায় তিনি অত্যান্ত বিনয়ী ছিলেন।

জানাযার নামাজে উপস্থিত ছিলেন-রাজনৈতিক ব্যক্তিত্ব বাজুবাঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি,মরহুমার চাচা সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, সাবেক কাউন্সিলর মতিউর রহমান,বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রহমান এছা,সহকারি অধ্যাপক(অবঃ) মাজদার রহমান, বিএনপি নেতা মুখলেছুর রহমান, প্রভাষক আব্দুল হানিফ মিঞাসহ সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ, আত্নীয়স্বজন, ও এলাকার শ্রেণীপেশার লোকজন। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট