1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ 

রাজশাহীতে ৭ দাবিতে কাফনের কাপড় পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩ দফা দাবির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর রেলগেট মোড়ে শিক্ষার্থীরা কাফনের কাপড় পরে ও মাথায় লাল ফিতা বেঁধে অবস্থান নেন। এসময় তারা সড়ক অবরোধ করে শ্লোগান দিতে থাকেন। কর্মসূচিতে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এসময় সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিক্ষার্থীরা সেখান থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

এসময় বক্তারা বলেন, পলিটেকনিক শিক্ষার্থীদের দশম গ্রেড হাতছাড়া। বিএসসিদেরও দাবিগুলো মেনে নেওয়ার ষড়যন্ত্র প্রায় শেষ। আমাদের আর বসে থাকার সুযোগ নেই। আমাদের সকল দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। প্রয়োজনবোধে কঠোর আন্দোর কর্মসূচি দিতে বাধ্য হবো। একইসঙ্গে তারা দশম গ্রেড বহাল রেখে ৭ দফা দাবি জানানো হয়। শিক্ষার্থীদের ৭ দফা দাবি গুলো হলো, ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী পদ কেবল পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষণ রাখা। সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অনুপাত ১:৫ নির্ধারণ। উপ-সহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির হার ৩৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা। প্রকৌশলীদের কারিগরি ক্যাডার ছাড়া অন্য কোনো ক্যাডারে নিয়োগ বন্ধ। শিক্ষা কার্যক্রম আধুনিকায়ন ও ল্যাব-ওয়ার্কশপে পর্যাপ্ত কাঁচামাল সরবরাহ নিশ্চিত। প্রকৌশল খাতকে টিকিয়ে রাখতে কোর্স কারিকুলাম আধুনিকায়ন এবং ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা জরুরি। ন্যায্য অধিকার রক্ষায় সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, শিক্ষার্থী রুহুল আমিন,আশফাক তোহা, মারুফ কবির, রাফি, শিহাব, রাতুল প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট