1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে মুদি দোকানদার সানি অপহরণ, পুলিশি অভিযানে উদ্ধার - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে মুদি দোকানদার সানি অপহরণ, পুলিশি অভিযানে উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আব্দুল বাতেন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোঃ সানি আহম্মেদ (২৫) নামে এক মুদি ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে। এসময় মাইক্রোবাসসহ পাঁচ অপহরণকারীকে আটক করা হয়।

পুলিশ জানায়, ভিকটিম সানি আহম্মেদ শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বাগবাড়ী গ্রামের বাসিন্দা এবং বাগবাড়ী বাজারে মুদি দোকানের ব্যবসা করতেন। গত ১৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে তিনি তার বন্ধু মোঃ দুলাল বাবু (২৯) ও মোঃ সোহেল রানা (২৭)-এর সাথে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে বাগবাড়ী ফিল্ড বাজার মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ ৮-৯ জন তাদের গতিরোধ করে। এসময় জোরপূর্বক সানিকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে অজ্ঞাতস্থানে চলে যায় দুর্বৃত্তরা। সঙ্গে থাকা দুলাল ও সোহেল দ্রুত বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে স্থানীয় পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে একই রাত সাড়ে ১২টার দিকে মোবারকপুর ইউনিয়নের গোলাপ বাজার এলাকা থেকে ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

এসময় অপহরণে ব্যবহৃত মাইক্রোবাস (রেজি: ঢাকা মেট্রো-চ-১৫-২৫০০) জব্দ করা হয় এবং পাঁচজনকে আটক করে পুলিশ। আটকরা হলেন— ১। মোঃ আরিফ হোসেন (২৫), পিতা-মোঃ হাবিবুর রহমান ২। মোঃ মোয়াজ্জেম হোসেন (২৫), পিতা-মোঃ নাসির উদ্দিন ৩। মোঃ আল আমিন (২২), পিতা-মোঃ আঃ মালেক ৪। মোঃ রাজু (২৩), পিতা-মৃত নাজেল ৫। মোঃ রাজু হোসেন (২৪), পিতা-মোঃ রবিউল ইসলাম (সকলের বাড়ি শিবগঞ্জ উপজেলায়)।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ধার পরিশোধ না করাকে কেন্দ্র করে সানি আহম্মেদ ও অপহরণকারীদের মধ্যে পূর্ব থেকে বিরোধ ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট