1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা  পাবনার ঈশ্বরদী থেকে লালপুর ইয়াবা সাপ্লাই দিতে এসে ১০০ পিস ইয়াবা সহ আটক-৩ ‎মির্জাপুর ক্যাডেট কলেজে এস এস সি পরীক্ষার সাফল্য ৫০ জন জিপিএ-৫ ‎ রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত

নাচোলে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আবুল কালাম আজাদ (২৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার দুপুর ১টা ৩০ মিনিটে নাচোল উপজেলার রহনপুর থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাওয়া সড়কে ফতেপুর এলাকায় এ দুর্ঘটনা সংঘটিত হয়। নিহত আবুল কালাম আজাদ নয়াদিয়ারি গ্রামের সাদেক আলীর পুত্র।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আবুল কালাম আজাদ তার বাড়ি থেকে পালসার মোটরসাইকেল চালিয়ে চাঁপাই যাচ্ছিলেন, এ সময় একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২০-০৩৬৫) তার দিকে আসছিল এবং দু’জনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় আবুল কালাম আজাদের দুই পা, হাত এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। স্থানীয়রা ট্রাকটি আটক করতে সক্ষম হয়, তবে ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম এ বিষয়ে জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট