1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁয় স্ত্রী হত্যা মামলার মূলহোতা তানভীর ২২ ঘন্টার মধ্যে র‍্যাবের অভিযানে গ্রেফতার - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

নওগাঁয় স্ত্রী হত্যা মামলার মূলহোতা তানভীর ২২ ঘন্টার মধ্যে র‍্যাবের অভিযানে গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : নওগাঁয় দেশব্যাপী আলোচিত স্ত্রী হত্যা মামলার মূল আসামি তানভীর চৌধুরীকে মামলা দায়েরের মাত্র ২২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় সিলেটের জৈন্তাপুর থানাধীন চৈলাখেল নিজপাট গ্রামে অভিযান চালিয়ে তাকে হত্যায় ব্যবহৃত প্রাইভেট কারসহ আটক করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত নারী নওগাঁ সদর উপজেলার বাসিন্দা। পাঁচ বছর আগে তিনি প্রথম স্বামীকে তালাক দিয়ে তানভীরের সঙ্গে বিয়ে করেন। বিয়ের পরই তানভীরের আগের স্ত্রী ও সন্তান থাকার বিষয়টি প্রকাশ পায়। পরবর্তীতে মাদকাসক্তি ও পারিবারিক কলহের কারণে সম্পর্কের অবনতি হলে ভিকটিম আদালতে যৌতুক নিরোধ ও খোরপোষ মামলা দায়ের করেন। গত ১১ সেপ্টেম্বর সকালে আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে নওগাঁ সদর মডেল থানাধীন ভাবানীপুর কাঠালতলী মোড় এলাকায় ওঁৎ পেতে থাকা তানভীর ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে স্ত্রীকে হত্যা করে।

ঘটনাটি দেশজুড়ে প্রিন্ট, ইলেক্ট্রনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। ঘটনার পর র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। গোপন তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় র‍্যাব-৫, সদর কোম্পানি, রাজশাহী এবং র‍্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের যৌথ অভিযানে ১৩ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেটের জৈন্তাপুর থেকে আসামি তানভীরকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত তানভীর স্ত্রী হত্যার ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। পরে তাকে নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট