1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পুঠিয়ায় অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল ধ্বংস করলেন সহকারী কমিশনার  - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

পুঠিয়ায় অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল ধ্বংস করলেন সহকারী কমিশনার 

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলায় আজ শনিবার অবৈধ চায়না দুয়ারী জাল ও কারেন্ট জালের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস। প্রাকৃতিক জলজ সম্পদ রক্ষা এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে পরিচালিত এই অভিযানে উপজেলার বিভিন্ন বিল, খাল ও জলাশয়ে অবৈধভাবে স্থাপন করা চায়না দুয়ারী ও কারেন্ট জাল অপসারণ করা হয়। অভিযানের সময় জালে আটকে পড়া দেশীয় মাছের পোনা ও অন্যান্য জলজ প্রাণী প্রকৃতিতে অবমুক্ত করা হয়।

সহকারী কমিশনার শিবু দাস জানান, “চায়না দুয়ারী ও কারেন্ট জালের মাধ্যমে নির্বিচারে মাছ ধরার ফলে দেশীয় মাছের প্রজাতি হুমকির মুখে পড়ছে। একই সঙ্গে এই জাল পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে জলাবদ্ধতারও কারণ হয়ে দাঁড়াচ্ছে। এ ধরনের কার্যক্রম জলজ পরিবেশের জন্য চরম ক্ষতিকর।” অভিযান শেষে জব্দকৃত সব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।Open photo

শিবু দাস আরও বলেন, “এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।” উল্লেখ্য, সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও বিভিন্ন এলাকায় এখনো অবৈধ জাল ব্যবহারের প্রবণতা দেখা যাচ্ছে। তবে প্রশাসনের এই উদ্যোগে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট