1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাঘাটায় হলদিয়া ইউপি চেয়ারম্যান ডেভিল হান্ট তালিকা ভুক্ত হলেও প্রকাশ্যে ত্রাণ বিতরণ ‌ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

সাঘাটায় হলদিয়া ইউপি চেয়ারম্যান ডেভিল হান্ট তালিকা ভুক্ত হলেও প্রকাশ্যে ত্রাণ বিতরণ ‌

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মো. শাহাদাত হোসেন খেকন/ শাহরিন‌ সুলতানা সুমা, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সরকারের ডেভিল হান্ট তালিকা ভুক্ত থেকেও প্রকাশ্যে ১১ সেপ্টেম্বর ২০২৫ ইং বৃহস্পতিবার হলদিয়া অস্থায়ী ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বিভিন্ন গ্রামে চলতি বছর যমুনায় অনেক পরিবারের বসত বাড়ীর নদী গর্ভে বিলীন হয়েছে, বিলীন হওয়া ৩ শ’ ৩৪ পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

দীর্ঘদিন থেকে গা ঢাকা দেওয়া উক্ত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ফ্যাসিস্ট, হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি, চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রকাশ্যে পাশে এসে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ আল কামাহ তমাল, সাঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান এর উপস্থিতিতে ত্রাণ বিতরণ করেন।

এদিকে, আইন-শৃঙ্খলা বাহিনীর কোন পদক্ষেপ নেই। এলাকার মানুষজন নানান প্রশ্ন তুলেছেন। হলদিয়া ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান টুকু বলেন, চেয়ারম্যান রফিকুল ইসলাম নৌকা মার্কা নিয়ে নির্বাচিত হয়েছেন, দীর্ঘদিন ধরে সমন্বয় সভায়ও উপস্থিত থাকেন না। আজ কি করে তিনি ইউ এন ওর সাথে এসে ত্রাণ বিতরণ করে। তাকে গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি।

সাঘাটা থানা অফিসার ইনচার্জ বাদশাহ আলম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পদ পদবী যারা আছে তারা যেকোনো সময় ধরা পড়বে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট