1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
​বাংলাদেশের বাজেট রাজনীতি: চিরাচরিত আখ্যান ও বাস্তবতার নিরিখ তায়কোয়ানডো ফেডারেশনের শীর্ষ নেতাদের আশ্রয়ে হত্যাচেষ্টার মামলার আসামি কামরুজ্জামান চঞ্চল দুর্গাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা ড্রেন নির্মাণ কাজে অনিয়ম, ইউপি সদস্যকে সাময়িক বহিষ্কারের নির্দেশ ইউএনওর  কানসাট আম বাজার দামে চাঙ্গা হলেও নানা কারণে চাষীরা হতাশ জাতীয় বাজেটে রাজশাহীর সম্ভাবনার যথাযথ প্রতিফলনের আহবান: মামুন শ্যামনগরে সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন তানোরে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও সড়কের পাশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শিবগঞ্জে উদ্ভাবনী মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

তানোরে র‍্যাব-৫ এর অভিযানে চিহ্নিত সন্ত্রাসী দেলোয়ারসহ তিন জন গ্রেফতার, উদ্ধার ১শ’ গ্রাম হেরোইন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোরে অভিযান চালিয়ে একাধিক মাদক, ছিনতাই ও দস্যুতা মামলার আসামি দেলোয়ার হোসেন (২৮) ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব-৫। এসময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন, তিনটি মোবাইল ফোন ও তিনটি সিম কার্ড জব্দ করা হয়।

্যাব-৫ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১টার দিকে রাজশাহীর তানোর থানাধীন সমাসপুর এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেফতার অন্য দুইজন হলেন, মো. মাসুদ রানা ওরফে পালু (৩৫) এবং শ্রী চন্দন (২১)।

্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, দেলোয়ারের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে রাজশাহীর বিভিন্ন এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও মাদক ব্যবসা চালিয়ে আসছে। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল তাদের কার্যক্রম নজরদারিতে এনে সমাসপুর এলাকায় অভিযান চালায়। এসময় তিনজনকেই হাতেনাতে গ্রেফতার করা হয় এবং দেলোয়ারের বসতবাড়ি তল্লাশি চালিয়ে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

্যাব-৫ এর তথ্য মতে, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধভাবে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই ও চাঁদাবাজি চালাতো। তারা সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে হেরোইন সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি আকারে বিক্রি করত। চিহ্নিত আসামি দেলোয়ার হোসেনের বিরুদ্ধে বর্তমানে মাদক, ছিনতাই ও চাঁদাবাজি আইনে মোট ৫টি মামলা চলমান রয়েছে। কিছুদিন আগেও তিনি র্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গ্রেফতার তিনজনের বিরুদ্ধে তানোর থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট