1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁয় এবি ব্যাংকের উদ্যোগে ‘তারুণ্যের উৎসব এবং গ্রাহক সেবা উদযাপিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
লালপুরের দুড়দুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মুক্তার কাঁচপুর-ভোলা ফেরি সার্ভিস উদ্বোধন ২০২৬: ঢাকা-ভোলা রুট, সময়সূচি ও গুরুত্ব শিবগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নদীতে গোসলে নেমে কিশোরের করুণ মৃত্যু আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে রূপসায় সাক্ষরতা দিবস পালিত রাজশাহীর বাঘায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা কাশিয়াডাঙ্গা মোড়ে বাস-অটোরিকশাচালকদের ঝামেলা, তীব্র যানজটে জনদুর্ভোগ দেবহাটায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁয় এবি ব্যাংকের উদ্যোগে ‘তারুণ্যের উৎসব এবং গ্রাহক সেবা উদযাপিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আবু রায়হান রাসেল, নওগাঁ প্রতিনিধি : বাংলাদেশ ব্যাংকের আর্থিক সংযুক্তি বিভাগের নির্দেশনায় এবি ব্যাংক পিএলসি. সারা দেশের শাখাগুলোতে একযোগে পালন করছে “তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে গ্রাহক সেবা পক্ষ। এরই ধারাবাহিকতায় নওগাঁ শাখায় গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এ বিশেষ সেবা কার্যক্রম, যা চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময় ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের জন্য বিশেষ সেবা নিশ্চিত করার পাশাপাশি নতুন প্রজন্মকে আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তরুণ গ্রাহকদের ব্যাংকিং সেবা গ্রহণে উৎসাহিত করতে এবং তাদেরকে প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং সেবার সাথে পরিচিত করাতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নওগাঁ শাখার কর্মকর্তারা জানান, গ্রাহক সেবা পাক্ষিক চলাকালে ডিজিটাল ব্যাংকিং, সহজ হিসাব খোলা, স্কুল ব্যাংকিং, রেমিট্যান্স সেবা, বিভিন্ন সঞ্চয় প্রকল্প ও বিনিয়োগ সুবিধা সম্পর্কে গ্রাহকদের বিস্তারিত অবহিত করা হচ্ছে। এর ফলে গ্রাহকেরা ব্যাংকিং সেবার বিভিন্ন দিক সম্পর্কে সচেতন হচ্ছেন এবং দ্রুত সেবা পাচ্ছেন। নওগাঁর শাখা ব্যবস্থাপক ও এসএভিপি জনাব মোঃ জামিলুর রহমান চৌধুরী বলেন, এবি ব্যাংক সব সময় গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। এ বিশেষ গ্রাহক সেবা পাক্ষিকের মাধ্যমে গ্রাহকদের উন্নত, মানসম্মত ও সহজলভ্য সেবা দেওয়ার পাশাপাশি তাদের আস্থা আরও দৃঢ় করাই আমাদের মূল লক্ষ্য। ব্যাংকের মূল শক্তি হলো গ্রাহকের আস্থা, আর সেই আস্থাকে আরও শক্তিশালী করতেই এবারের উদ্যোগ।

উপস্থিত গ্রাহকেরা জানান, এবি ব্যাংকের এই উদ্যোগ তরুণ প্রজন্মকে ব্যাংকিং কার্যক্রমে আরও আকৃষ্ট করবে এবং ভবিষ্যতে সঞ্চয় ও বিনিয়োগের প্রতি উৎসাহিত করবে। দেশের প্রথম প্রজন্মের বেসরকারি ব্যাংক হিসেবে প্রতিষ্ঠার পর থেকে এবি ব্যাংক গ্রাহকবান্ধব কার্যক্রম ও উদ্ভাবনী সেবার মাধ্যমে দেশের আর্থিক খাতে বিশেষ অবদান রেখে আসছে। এবারের গ্রাহক সেবা পাক্ষিক সেই ধারাবাহিকতারই অংশ, যা গ্রাহকদের আরও কাছে পৌঁছানোর একটি কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট