1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পত্নীতলায় ভোরের ডাক ব্যায়াম সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

পত্নীতলায় ভোরের ডাক ব্যায়াম সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা, পত্নীতলা ( নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় ভোরের ডাক ব্যায়াম সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে চৌরাট বরেন্দ্র শিবপুর কলেজের সহকারী অধ্যাপক ইমরান হোসেন সভাপতি, ডাঙ্গাপাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি উত্তম কুমার দাস সাধারণ সম্পাদক এবং কোলা আদর্শ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক রোকনুজ্জামান রিপন কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত কমিটি আগামী ১ বছরের জন্য ভোরের ডাক ব্যায়াম সংগঠনকে পরিচালনা করবেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে নজিপুর পৌর পার্কে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম, বেলাল হোসেন এবং আসির উদ্দিন নির্বাচনের নীতিমালা উপস্থাপন করেন। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে ভোরের ডাক ব্যায়াম সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি উষ্টি জাকেরিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক কামাল হোসেন, ভোরের ডাক সংগঠনের উপদেষ্টা ও চৌরাট বরেন্দ্র শিবপুর কলেজের সহকারী অধ্যাপক মাহমুদুন নবী, নজিপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক বদরুজ্জোহা, ভোরের ডাক ব্যায়াম সংগঠনের কমান্ডার ও মাটিন্দর বিএম কলেজের অধ্যক্ষ বিমল কুমার বর্মন প্রমুখ।

“সকাল সকাল বিছানা ছাড়ি রোগমুক্ত সুস্থ জীবন গড়ি” স্লোগানকে সামনে রেখে ভোরের ডাক ব্যায়াম সংগঠন প্রতিদিন সকাল ৬টা হতে পৌর দীর্ঘদিন যাবত ব্যায়াম পরিচালনা করে আসছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট