1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে পাহাড়িয়াদের ভয় দেখিয়ে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির, ৪০ ঘণ্টা পর মরদেহ ফেরত ৪ ঘণ্টায় কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০ লালপুরে আইন-শৃঙ্খলা সভায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল: ‘কোনো দমন-পীড়ন বা সন্ত্রাস বরদাশত নয়’ সমন্বিত উন্নয়নে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগে বড় পরিবর্তনের আশ্বাস এমপি ফজলুল হক মিলনের কালীগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা খুলনায় একাধিক মামলার আসামি তেরোখাদার আ’লীগ নেতা ফরিদ মোল্লা গ্রেপ্তার রাজশাহীতে আরএমপির অপরাধ পর্যালোচনা সভা: মাদক ও কিশোর অপরাধ দমনে কমিশনারের নির্দেশ অবৈধ দখল মুক্ত করে খাল-বিল সংরক্ষণে দীর্ঘমেয়াদি পরিকল্পনার নির্দেশ হেলালের ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ইয়াবাসহ কারবারি আটক, মামলা দায়ের ভুলবশত ভারতে গিয়ে আটক বাঘার ৫ বাংলাদেশি, ফেরাতে সহকারী হাইকমিশনারের শরণাপন্ন এমপি চাঁদ

রাজশাহীতে পাহাড়িয়াদের ভয় দেখিয়ে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

ক্যাপশন:  নগরীর মোল্লাপাড়ায় পাহাড়িয়া পল্লী এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন।

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহী নগরীর মোল্লাপাড়ায় পাহাড়িয়া সম্প্রদায়ের কয়েকটি পরিবারকে ভয় দেখিয়ে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ আদিবাসীদের স্বার্থরক্ষায় কর্মরত প্রতিনিধিরা।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় পাহাড়িয়া পল্লী এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে দাবি করা হয়, ৫৩ বছর ধরে পাহাড়িয়া সম্প্রদায় এই পল্লীতে বংশপরিক্রমায় বসবাস করে আসছে। বর্তমানে সেখানে ২০টি পরিবার বসবাস করে। হঠাৎ করে কিছু ভূমিদস্যু দাবি করছে এই জমি তাদের। এটি পাহাড়ি সম্প্রদায়কে উচ্ছেদের জন্য পরিকল্পিত ষড়যন্ত্র।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, ভূমিদস্যুরা যে দলিল দেখাচ্ছে, তা ভুয়া। এদিকে, কাশিয়াডাঙ্গা থানার ওসি আজিজুল বারী জানান, বিষয়টি জানার সাথে সাথে সেখানে পুলিশ গেছে এবং তাদেরকে আশ্বস্থ করা হয়েছে। কেউ তাদেরকে উচ্ছেদ করতে পারবে না।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট