1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি রাজশাহীতে রেস্তোরাঁয় ভাঙচুর বোমার বিস্ফোরণ ও লুটপাট, প্রতিবাদে মানববন্ধন রাজশাহী নগরীতে দেয়াল কেটে দোকানে প্রবেশ করে ২০০ভরি স্বর্ণ রুপা ও টাকা লুট কচুয়া কারিগরি ভোকেশনাল স্কুল ও বাণিজ্য মহাবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি অধ্যাপক মজিবুর রহমান ফলোআপ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ঠেলে পাঠানো ২০ জনকে ফেরত নিল বিএসএফ রূপসায় বিদেশি অস্ত্রসহ যুবক আটক শিবগঞ্জের চৌকা সীমান্তে ২০জনকে পুশইনে বিএস এফের চেষ্টা ব্যার্থ, বিজিবি ও বিএসএফের মধ্যে  উত্তেজনা মসজিদে নামাজ পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোর

রাজশাহীর পাঠানপাড়া থেকে ৬ দিন ধরে মাদ্রাসার ছাত্র নিখোঁজ 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# লিয়াকত হোসেন…………………………………

রাজশাহী মহানগরীর নগরীর বোয়ালিয়া থানাধীন পাঠানপাড়া এলাকা থেকে গত ৬ দিন ধরে রাহুল আমিন (১৬) নামে এক হাফেজিয়া মাদ্রাসার ছাত্র নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া গেছে।  গত (শনিবার ) বিকেল ৫ টার সময় নিজ মাদ্রাসা থেকে পার্শ্ববর্তী মসজিদে নামাজ পড়ার জন্য বের হওয়ার পর থেকে সে নিখোঁজ রয়েছে। নিখোঁজ রাহুল রাজশাহী গোদাগাড়ী উপজেলার কাকনহাট পৌরসভার শুরমুনী পাড়ার নজরল ইসলামের ছেলে।

 

সে রাজশাহী জেলার বোয়ালিয়া থানার পাঠানপাড়া পদ্মা নদীর পার্শ্ববর্তী দরগাহ শরীফ সংলগ্ন হাফেজিয়া মাদরাসার হেফজো বিভাগের ছাত্র। তাকে অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পাওয়া গেলে এবিষয়ে গত ২৯/০৮/২০২২ ইং তারিখ রাত ৮ঃ০০টায় বোয়ালিয়া থানায় উপস্থিত সাধারন ডায়েরি (জিডি) করেছেন রাহুলের বাবা নজরুল ইসলাম। যার সাধারণ ডায়েরি নাম্বার-১৫০৮।পারিবারিক সুত্রে জানা যায়, গত শনিবার বিকাল ৫ঃ৩০ মিনিটের দিকে মসজিদের উদ্দেশ্যে মাদ্রাসা থেকে বের হয় রাহুল ।তারপর রবিবার মাদ্রাসা থেকে রাহুলের বাবা নজরুল ইসলামকে জানানো হয় নামাজের উদ্দেশ্য রাহুল বের হয়ে আজ রবিবারেও মাদ্রাসায় পৌঁছায়নি আপনার বাসায় চলে গেছে নাকি।এমন খবরে ভেঙ্গে পড়েন রাহুলের পরিবার। দিনভর বিভিন্ন স্থানে খোঁজাখুজির পর না পেয়ে সোমবার রাতে বোয়ালিয়া থানায় সাধারন ডায়রি করেন। নিখোঁজের বিষয়ে বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, সাধারণ ডায়েরি হয়েছে বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখা হবে। #

 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট