1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু  নিহত চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে আগুন চাঁপাইনবাবগঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিতেন প্রক্সি শিক্ষক, ৩ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা গাজীপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক কমিটি গঠন, মাসুদ কাঁইয়া আহ্বায়ক ফারুক খানকে সদস্য সচিব গোদাগাড়ীতে কৃষি, পানি সংকট ও জলবায়ু নিয়ে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত ডিভোর্সের এক বছর পর সাবেক স্বামীর হামলার অভিযোগ, প্রাণনাশের হুমকি তানোর থানায় অভিযোগ দায়ের লালপুরে প্রধান শিক্ষককে ম্যানেজ করে দিনের পর দিন ক্লাস ফাঁকি দিয়ে গরুর দালালি করতে ব্যাস্ত সহকারী শিক্ষক মওদুদ কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ছেলের পরীক্ষায় নাম্বার কম দেওয়ায় শিক্ষিকাকে নির্যাতন ২০২৬” উপজেলা পর্যায়ে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান রাজশাহী নগরীতে পুত্রের হাতে পিতা খুন

তানোরে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির সমাবেশ

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৮৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহীর তানোরে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার গোল্লাপাড়া বাজার ফুটবল মাঠে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন।

তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চান্দুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাব রাজশাহী জেলা সদস্য ডা. মিজানুর রহমান মিজান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার, বাধাইড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ কবির ও কামারগাঁ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাইমন্ড।Open photo

সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা যুবদল আহ্বায়ক গোলাম মুর্তজা, সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সী, যুবদল নেতা মোস্তাফিজুর রহমান রিমন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল মালেক।

এছাড়া উপস্থিত ছিলেন তানোর পৌর কৃষকদলের সাবেক আহ্বায়ক আব্দুর রশীদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, আফজাল হোসেন, আরশাদ আলীসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। সমাবেশ শেষে তানোর গোল্লাপাড়া বাজারে নবনির্মিত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন প্রধান অতিথি মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট