1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
ভোলায় স্বামীকে হত্যা মামলায় স্ত্রীর ফাঁসির আদেশ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরির কারখানাকে ৩ লাখ টাকা  জরিমানা, ব্যবসায়ী গ্রেপ্তার জলবায়ু পরিবর্তন: বাস্তুচ্যুতি, বৈষম্য ও মানবিক ঝুঁকি বরিশালে ভরা মৌসুমেও ইলিশের সংকট, নিষিদ্ধ জাল ও নাব্যতা নিয়ে উদ্বেগ শিবগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে কর্মশালা সিরাক বাংলাদেশ এর উদ্যোগে রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে অ্যাডভোকেসি সভা সচেতনতা বৃদ্ধি বিষয়ে রাসিক প্রশাসকের সঙ্গে কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নগর ভবনে Reverse Osmosis  বিশুদ্ধ পানি ব্যবস্থাপনার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ[ নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী । এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্বেচ্ছাসেবক দলের আয়োজনে  বুধবার (২০ আগস্ট) বিকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় এলাকা থেকে উৎসব মুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে  আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বয়ক মো.আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মনোয়ার হোসেন লোটাস  এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন।

উক্ত পথ সভায় আরো বক্তব্য রাখেন  উপজেলা  বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক, আব্দুল মান্নান সরদার,সাংগঠনিক সম্পাদক, আবুবকর সিদ্দিক, কামরুল হাসান সাগর,যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক পারভেজ ইকবাল,আশরাফুল ইসলাম লিটন। র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি দলের সভাপতি আসাদুজ্জামান বুলেট,সম্পাদক কে এম আইয়ুব আলী,ছাত্রদলের আহ্বায়ক সাকিল হোসেন,সদস্য সচিব আদর হোসেন,পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.লিয়াকত আলী বাবু ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাহরিয়ার সরদার সৌরভ, পলাশ, সোহেল হোসেন, আলম, সানোয়ার হোসেন।

এর আগে উপজেলা  স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.আবুল কালম আজাদ ও সদস্য সচিব মনোয়ার হোসেন লোটাস এর নেতৃত্বে আত্রাই উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা জাতীয় পতাকা ও ব্যানার সহকারে দলীয় কার্যালয়ে সমবেত হয়। উপজেলা  স্বেচ্ছাসেবক দলের উপজেলা ইউনিয়ন ও সকল ওয়ার্ডের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালীতে অংশগ্রহণ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট