1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাই নদীর পানি বৃদ্ধিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে ইউএনও রাকিবুল হাসান - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সাথে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ   মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ

আত্রাই নদীর পানি বৃদ্ধিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে ইউএনও রাকিবুল হাসান

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৪৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ রাসাদুদ জামান , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলায় আত্রাই নদীর পানি ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় যেকোনো সময় উপচে পড়ে প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে শুক্রবার (১৫ আগস্ট) সকাল থেকে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঝুঁকিপূর্ণ স্থানগুলো পরিদর্শন করেছেন।

কাশিয়াবাড়ি, জাতআমরুল, বেওলা, শুটকিগাছা, নন্দনালী ও বান্দাইখাড়া ও মুনিয়ারি ইউনিয়নের বন্যাপ্রবণ এলাকাগুলো পরিদর্শন করা হয়, যেখানে ইতোমধ্যে বন্যার পানি প্রবেশ করে ফসলী জমি ও বসতবাড়ি প্লাবিত হয়েছে। ঝুঁকিপূর্ণ প্রতিসর রাস্তা, কাশিয়াবাড়ি সুইজগেট এবং আশেপাশের এলাকা পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় কাশিয়াবাড়ি সুইচ গেটে আটকে থাকা আবর্জনা ও বারকাস (বাঁধের গেট) মুক্ত করা হয়। এরপর সেখান থেকে জাত আমরুল হয়ে বান্দাইখাড়া পর্যন্ত অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শন করা হয়।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল হাসান দৈনিক সবুজনগর কে বলেন, নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয় জনগণকে সতর্ক থাকতে হবে এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলতে হবে। আমরা ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিরবিচ্ছিন্ন মনিটরিং চালিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, যেকোনো জরুরি সহায়তার জন্য উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। আমরা দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রয়েছি। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসারের সাথে পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী, পিআইও, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট