1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর তানোর খাদ্য গুদামে শ্রমিকের দৌরাত্ম্য - দৈনিক সবুজ নগর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
পূর্ণভবা নদীতে অবৈধ সুতি জালে ধাক্কা লেগে নৌকাডুবি, শিশুসহ ১০৯ যাত্রী উদ্ধার কুষ্টিয়ায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু ভোলায় পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ এমপি আবু সাইদ চাঁদের প্রচেষ্টায় বিএসএফের হাত থেকে মুক্তি পেলেন বাঘার ৫ বাংলাদেশী বদরগঞ্জে পাঁচ শতাধিক চারা গাছ বিতরণ ও পোনা অবমুক্ত করলেন প্রকৌশলী মাহমুদুল হাসান শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন রূপসায় নৌকা বাইচ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

রাজশাহীর তানোর খাদ্য গুদামে শ্রমিকের দৌরাত্ম্য

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৫৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

#মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল থেকে……………………

রাজশাহীর তানোরের সরকারী খাদ্য গুদামের কতিপয় শ্রমিকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, রাজনৈতিক প্রভাববিস্তার করে কতিপয় শ্রমিক গুদাম কর্মকর্তাকে জিম্মি করে নানা অনিয়ম করছে।

কতিপয় শ্রমিক নানা অজুহাতে ডিলারদের কাছে থেকে টাকা আদায়, টাকা না পেলে সিরিয়ালের নামে হয়রানি, বেছে বেছে নিম্নমাণের চাল-আটা নিতে বাধ্য করাসহ তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ডিলার বলেন, কতিপয় এই শ্রমিক রাতের আঁধারে (বোঙা) বিশেষ যন্ত্র দিয়ে বস্তা থেকে ধান-চাল-গম বের করে নিচ্ছে। আবার সাধারণ কৃষকেরা ধান-গম নিয়ে আসলে এই শ্রমিক নানা কৌশলে অর্থ হাতিয়ে নিচ্ছে, এতে কৃষকেরা অতিষ্ঠ হয়ে উঠেছে।এসব অবৈধ কাজ নির্বিঘ্নে করতে শ্রমিক সর্দারকে নানা কৌশলে গুদামের বাইরে পাঠিয়ে দেয়া হয়।

এছাড়াও অর্থের বিনিময়ে এই শ্রমিক গুদামের গোপনীয় তথ্য সাংবাদিকসহ বিভিন্ন মহলে সরবরাহ করেন বলেও গুঞ্জন রয়েছে। ডিলার আলফাজ উদ্দিন শাহ’র বাড়িতে চাউল রাখার কথা প্রশাসনকে জানিয়ে তাঁর কুড়ি হাজার টাকা জরিমানা করিয়েছে এই শ্রমিক এমন কথা আলোচনা হচ্ছে। এদিকে গুদামে খাদ্য সরবরাহকারী ঠিকাদার, মিলমালিক, ডিলারগণ এই শ্রমিককে অব্যাহতি দিয়ে নতুন শ্রমিক নিয়োগের দাবি করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে তানোর সরকারী খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) ওয়াহিদুজ্জামান বলেন, এমন ঘটনা তার জানা  নেই, কেউ অভিযোগও করেনি। তিনি বলেন, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখে ওই শ্রমিককে ছাঁটাই করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট