1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাটে  বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবীতে লিফলেট বিতরণ  - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাটে  বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবীতে লিফলেট বিতরণ 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট   উপজেলা বিএনপি আয়োজনে গত ১৩ জুলাই ২০২৩ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের কর্ণধার তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা গঠনে কাজ করার প্রত্যয়ে  লিফলেট বিতরণ বৃহস্পতিবার   বিকেল ৫টায়  ভোলাহাট গোয়ালবাড়ি হাটে  লিফলেট বিতরণ করেন।

বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ আব্দুস সালাম তুহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি ও ( এমপি মনোনয়ন  প্রত্যাশি ৪৪- চাঁপাইনবাবগঞ্জ -২। লিফলেট বিতরণে  উপস্থিত ছিলেন  মোঃ ইয়াজদানী আলীম আল রাজী জর্জ, সভাপতি ভোলাহাট উপজেলা বিএনপি ও জেলা সদস্য। আবু তাহের খোকন, সাধারণ সম্পাদক নাচোল উপজেলা বিএনপি ও সাবেক ভাইস চেয়ারম্যান, আব্দুল কাদের, সাধারণ সম্পাদক, ভোলাহাট উপজেলা বিএনপি,, মনিরুল ইসলাম, উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি, শাজাহান আলী, নাচোল উপজেলা সাংগঠনিক সম্পাদক বিএনপি , আহমেদ সাকিব, যুগ্ন আহ্বায়ক জেলা ছাত্রদল, আনোয়ার হোসেন, সভাপতি নাচোল সরকারি কলেজ ছাত্রদল,শহিদুল ছাত্রনেতা, আব্দুর রহিম, সমাজ সেবকসহ স্থানীয় ব্যক্তিবর্গ। এবং উপজেলা বিএনপি ও তার অংগসংগঠনের নেতাকর্মী ও সাধারণ ধানের শীষের ভোটারগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আলহাজ্ব মোঃ আব্দুস সালাম তুহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি ও ( এমপি মনোনয়ন  প্রত্যাশি ৪৪- চাঁপাইনবাবগঞ্জ -২ বলেন, তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফা দাবিতে আমরা লিফলেট বিতরণ  সততা ও দেশ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন অপরিহার্য। সাধারণ মানুষের হাতে লিফলেট পৌঁছে দিয়ে তারা জনগণকে চলমান আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট