1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরার শ্যামনগরে ১ দিনের ব্যবধানে দুই শিক্ষার্থীর আত্মহত্যা লালপুরে ২০ পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী আটক শিবগঞ্জে ২০ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় অধ্যক্ষকে প্রাণ নাশের হুমকীর প্রতিবাদে অধ্যক্ষের সংবাদ সম্মেলন সাপাহারে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন  আত্রাইয়ে মহান মে দিবস উপলক্ষে শোক র‍্যালি অনুষ্ঠিত  পীর শামীম হত্যা মামলার আসামি রাজীব রাজশাহীতে গ্রেপ্তার মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা সাতক্ষীরার শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ের পর ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

নওগাঁতে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবীতে অবস্থান 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি : নওগাঁতে ৬ দফা দাবী দ্রুত বাস্তবায়নে স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন নওগাঁ জেলা শাখা। আজ মঙ্গলবার ০৮জুলাই ২০২৫ সকাল ৮টা থেকে ১১ টা পর্যন্ত নওগাঁ সিভিল সার্জন অফিস কার্যালয়ের সামনে ৬ দফাদাবী বাস্তবায়নের লক্ষ্যে ৩ ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

বক্তব্যে স্বাস্থ্যকর্মীরা বলেন, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধনপূর্বক স্নাতক সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেডে প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নতিকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান পদোন্নতি ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেডে প্রদান সহ ৬ দফা দাবিনামা দ্রুত বাস্তবায়নে দাবী জানান তারা।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন,সংগঠনটির নওগাঁ জেলা শাখার সভাপতি মোঃ রেজাউল হক, সাধারণ সম্পাদক অনুপ কুমার ঘোষ,সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম,সদর উপজেলার সভাপতি নার্গিস আক্তার,মহাদেবপুর উপজেলার সাধারণ সম্পাদক গোলাম সাকলাইন সহ আরও অনেকে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট