1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পত্নীতলায় মধইল উচ্চ বিদ্যালয়ের ৩২ টি ব্যাচের একসাথে ঈদ পূর্নমিলনী - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

পত্নীতলায় মধইল উচ্চ বিদ্যালয়ের ৩২ টি ব্যাচের একসাথে ঈদ পূর্নমিলনী

  • প্রকাশের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৩৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় মধইল উচ্চ বিদ্যালয়ের বিগত ৩২টি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের এক সাথে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার( ৮ জুন) ঈদুল আযহার ২য় দিন বিদ্যালয় প্রাঙ্গণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী  নানা আয়োজনে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মধইল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের  ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) মোঃ তোফাজ্জল হোসেন, সাবেক অবঃ প্রধান শিক্ষক মোঃ রেজায়উল করিম , অবঃ সহঃ শিক্ষক রুহুল কুদ্দুস , সিনিয়রএক্স সহঃশিশিক্ষক নাজমুল হক চৌধুরী, সহঃশিক্ষক রাজিয়া খানম,সহঃ শিক্ষক সাজেদা আকতার। আরও উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী এ,এস,পি সিরাজগঞ্জ মোঃ কামরুজ্জামান (২০০৩), পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আয়েশা সিদ্দিকা, সহকারি শিক্ষা কর্মকর্তাৃ বৃন্দ প্রমূখ। বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকগণকে বরণ করা, একই রঙের টি শার্ট পরিধান, মধ্যাহ্নভোজ, ফটোসেশান এবং জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এসময় বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক কর্মচারীসহ  ১৯৯৪ সাল থেকে ২০২৫ পর্যন্ত মোট ৩২ টি ব্যাচের প্রায় ১  হাজার প্রাক্তন  শিক্ষার্থী ও তাদের পরিবারের পদচারনায় মুখর হয়ে উঠে সেই  বিদ্যালয় প্রাঙ্গন । এসএসসি ২০১২ ব্যাচের শিক্ষার্থী ইয়ামিন আলী বলেন আমি শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী ও আয়োজক প্যানেলকে কৃতজ্ঞতা জানাই এত সুন্দর আয়োজন করার জন্য। সহপাঠী বন্ধুদের একসাথে পেয়ে খুব মজা লেগেছে। ২০১৯ ব্যাচের ছাত্র তারেক রহমান তুহিন বলেন আমি আয়োজক কমিটির মধ্যে ছিলাম আমরা চেষ্টা করেছি অনুষ্ঠান প্রণবন্ত করবার। পুরাতন বন্ধুদের একসাথে পেয়ে ভাল লেগেছে। আগামীতেও এরকম আয়োজন করা হবে। বিদ্যালয়ের এসএসসি ২০০৩ ব্যাচের ছাত্র এএসপি কামরুজ্জামান বলেন প্রায় ২০ বছর পরে সবার সাথে দেখা হওয়া এটা ছিল একটা অসাধারণ মুহুর্ত, ছাত্রজীবনের ছোট ছোট ঘটনা, ক্লাসে শিক্ষকদের মজার মন্তব্য, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান—এসব যেন আবার নতুন করে জীবন্ত হয়ে ওঠেছিল আমাদের এই পুনমিলনীতে। কারো চেহারায় বদল এসেছে, কেউ বা আগের মতোই রয়ে গেছে; তবুও মনে হয়, সময়টা যেন থেমে গেছিল কিছুক্ষণের জন্য। প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন বলেন, এই বিদ্যালয় প্রতিষ্ঠার পরে এই প্রথম এরকম পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন যেখানে ৪/ ৫ হাজার শিক্ষার্থী ও তাদের পরিবার উপস্থিত ছিল। অনেকদিন পরে একসাথে তাদের কাছে পেয়ে আমার খুব ভাল লেগেছ। আমরা শিক্ষকরা সবসময় শিক্ষার্থীদের সফলতা ও মঙ্গল কামনা করি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট