1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোর পৌর সভা দাখিল মাদ্রাসার অবস্থা জরাজীর্ণ, বৃষ্টির পানিতে  পাঠদান ব্যাহত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

তানোর পৌর সভা দাখিল মাদ্রাসার অবস্থা জরাজীর্ণ, বৃষ্টির পানিতে  পাঠদান ব্যাহত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোরে ভারী বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে পৌরসভা দাখিল মাদ্রাসা। টিনের ছাউনি দিয়ে তৈরি শ্রেণিকক্ষগুলোতে ছাদের ফুটো দিয়ে পানি পড়ায় পাঠদান কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

সরেজমিন দেখা গেছে, মাদ্রাসার প্রতিটি শ্রেণিকক্ষেই পানি জমে আছে। টিনের ছাদগুলো বহু পুরনো ও মরিচা ধরা, অনেক জায়গায় ছিদ্র হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই শ্রেণিকক্ষগুলোতে পানি ঢুকে পড়ে, শিক্ষার্থীরা বসতে পারছে না, শিক্ষক-শিক্ষিকারা নিতে পারছেন না ক্লাস।Open photo

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালে টিন-চালা ও মাটির দেয়াল দিয়ে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ২৯ বছরেও কোনো উল্লেখযোগ্য সংস্কার হয়নি। স্থানীয়দের অভিযোগ, মাদ্রাসাটিকে “বিএনপি-জামায়াত সংশ্লিষ্ট” মনে করে গত ১৭ বছরে কোনো সরকারি বরাদ্দ দেওয়া হয়নি। নবনির্বাচিত সভাপতি ও তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক মণ্ডল জানান, “আমি সদ্য দায়িত্ব নিয়েছি। মাদ্রাসার অবস্থা অত্যন্ত নাজুক। ঘরের টিন সংস্কারে সরকারি সহায়তা প্রয়োজন।Open photo

ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেছি। এ বিষয়ে ইউএনও লিয়াকত সালমান বলেন, “আবেদন পেয়েছি। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট