1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত গৃহবধূর কান থেকে স্বর্ণের দুল চুরির  অভিযোগ মালির বিরুদ্ধে, তদন্ত কমিটি গঠন আত্রাইয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ আত্রাইয়ে দুঃস্থদের মাঝে ত্রাণের চাল বিতরণ রূপসায় খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রানীশংকৈলে লুমিনাস গ্রুপের কৃষক সম্মেলন অনুষ্ঠিত শিবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অফিসারের বিরুদ্ধে নানা অনিয়ম দূর্নীতি ও অসদাচরণের অভিযোগ গোদাগাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ভোলা জেলা পুলিশ লাইনে আধুনিকায়িত শীতাতপ নিয়ন্ত্রিত মেসের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুই নদীতে ডুবে তিনজন নিখোঁজ, ৫ ঘণ্টা পর স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার তানোরের চান্দুরিয়া ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা, সচেতনতা ধরে রাখার আহ্বান

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে  কয়েকদিনের  টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ব্যাপক ধানক্ষেত

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ও নাচোলে গত কয়েকদিন থেকে টানা বৃষ্টির ফলে তলিয়ে গেছে ধানক্ষেত এতে কৃষকদের মাথায় দুশ্চিন্তার ভাঁজ।

স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায়, সোনার ফসলের আশায় চার মাসের বেশি সময় ধরে রাতদিন কষ্ট করেছেন যেখানে যা খরচ করার প্রয়োজন ছিল, কমতি রাখেননি। কিন্তু সেই কষ্টের ফল হতে যাচ্ছে প্রায় শূন্য। কারণ, শ্রমিকসংকটের পাশাপাশি এদিকে কয়েক দিন থেকে টানা বৃষ্টির পানিতে ডুবে গেছে পাকা ধান। দুই-তিন দিনের মধ্যে ধান কেটে ঘরে তুলতে না পারলে সব ধান নষ্ট হয়ে যাবে।

অনেক কৃষক জানান, ধারদেনা করে আবাদ করছি। পরিকল্পনা ছিল কিছু ধান বেচে ঋণের টাকা শোধ করবেন। আর বাকি ধান দিয়ে সংসারের কয়েক মাসের খরচ জোগাবেন। কিন্তু ফসল ঘরে তোলার আগমুহূর্তে বৈরী আবহাওয়া আর শ্রমিকের সংকট তাঁদের সব পরিকল্পনা এলোমেলো করে দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, গত তিন-চার দিনের টানা বৃষ্টিতে জেলার নিচু এলাকার পাকা ধান পানিতে তলিয়ে গেছে। অনেক জমির ধানগাছ পানিতে শুয়ে পড়ছে। এ ছাড়া যে জমিগুলোতে এখনো ধানগাছ গলা পানিতে উঁকি দিচ্ছে, সেগুলোর শিষও আস্তে আস্তে ভেঙে পড়ছে। তারা আরও বলেন, পানিতে জমির ধান তলিয়ে গেছে। ধান কাটতে না পারলে পানির নিচে গাঁজ ধরবে। ধান কাটা নিয়ে তারা দুশ্চিন্তায় আছেন।

মনিরুল ইসলাম নামের এক কৃষক বলেন, কয়েক দিন বৃষ্টিতে পাকা ধান পানির নিচে ডুবে গেছে। খেতে পানি জমে ধান নষ্ট হয়ে যাচ্ছে। ডুবে যাওয়া ধান কাটতে শ্রমিকেরা বেশি মজুরি চাইছেন। তিনি আরও জানান ধান কাটতে বাহানা শুরু করছে শ্রমিকরা।  দুই-তিন দিন এভাবে বৃষ্টি হলে ও আজকের বৃষ্টিতে সব ধান পানির নিচে তলিয়ে গিয়েছে।

সরেজমিনে দেখা যায়, গত তিন-চার দিনের টানা বৃষ্টিতে জেলার নিচু এলাকার পাকা ধান পানিতে তলিয়ে গেছে। অনেক জমির ধানগাছ পানিতে শুয়ে পড়ছে। এ ছাড়া যে জমিগুলোতে এখনো ধানগাছ গলা পানিতে উঁকি দিচ্ছে, সেগুলোর শিষও আস্তে আস্তে ভেঙে পড়ছে। অন্যদিকে ধান কাটা শ্রমিকেরা বলছেন, বৈরী আবহাওয়া, পানিতে ডুবে ধান নষ্ট হয়ে যাওয়া এবং ঝড়ে খেতের ধান এলোমেলোভাবে নুয়ে পড়ায় এবার ধান কাটতে বেশি পরিশ্রম হচ্ছে।

এ ছাড়া অধিকাংশ খেতের ধানই ভেজা অবস্থায় তোলা হচ্ছে। আবার পানিতে ডুবে অনেক ধান নষ্ট হয়ে গেছে। এ জন্য এবার গতবারের তুলনায় তারা পারিশ্রমিক বেশি নিচ্ছেন। এছাড়াও সোমবারের বৃষ্টিতে  ও নাচোল উপজেলার অনেক জায়গায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে যার ফলে পথচারীদের চলাচলে বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট