1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত শিবগঞ্জে জ্বালানী তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের  সংঘর্ষে  আহত ১০ ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার: সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ বদরগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধুর মৃত্যু লালপুরে মাদক সেবনরত অবস্থায় আটক-২, ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা নওগাঁর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সড়কের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ বাঘায় বই দিয়ে দশম শেণির দুই শিক্ষার্থীর পাশে দাড়ালেন ছাত্রদল নেতা শামীম সরকার আত্রাইয়ে ঝড়ের তাণ্ডবে গাছচাপায় অন্তঃসত্ত্বার মৃত্যু, বেদে পল্লীতে ছুটে গেলেন এসপি তারিকুল ইসলাম সাপাহারে পেট্রোল মজুদের দায়ে ব্যাংক কর্মকর্তাকে জরিমানা শিবগঞ্জে ডিজেল পাচারের চেষ্টা: ফিলিং স্টেশনের মালিককে ১০হাজার টাকা জরিমানা

টেকনাফে যৌথ অভিযানে উদ্ধারকৃত বিপুল পরিমাণ মাদক ধ্বংস করেছে কোস্ট গার্ড

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ এম এ হাসান, টেকনাফ:  কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে উদ্ধারকৃত প্রায় ৪৬ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে কোস্ট গার্ড। শুক্রবার (১৬ মে) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের “জিরো টলারেন্স নীতি” বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায়, গত ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ হতে ১৬ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ, সেন্টমার্টিন ও আউটপোস্ট শাহপরীর দ্বীপ কর্তৃক সমুদ্র উপকূল হতে কোস্ট গার্ডের একক এবং র্যাবের সমন্বয়ে ১২ টি মাদক বিরোধী অভিযানে সর্বমোট ৪৫ কোটি ৫০ লক্ষ ৪৭ হাজার টাকা মূল্যের ৯ লক্ষ ৬ হাজার ৪’শ ৭০ পিস ইয়াবা ও ৬০ কেজি ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

জব্দকৃত ইয়াবা ও গাঁজার আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা ও জিডি করা হয় এবং আলামত হিসেবে ৯৮০ পিস ইয়াবা ও ১৭৫ গ্রাম গাঁজা থানায় জমা দেওয়া হয়।  পরবর্তীতে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজার স্মারক নং ৪৩৬/২৫ (১১) ২ তারিখ ৩০ এপ্রিল ২০২৫ মোতাবেক বিসিজি স্টেশন টেকনাফে রক্ষিত নয় লক্ষ পাঁচ হাজার চারশত নব্বই পিস ইয়াবা ও ৬০ কেজি ২২৫ গ্রাম গাঁজা ধ্বংসের নির্দেশনা প্রদান করা হয়।No description available.

প্রাপ্ত নির্দেশনা মোতাবেক আজ ১৬ মে সকাল ১০ ঘটিকায় বিসিজি স্টেশন টেকনাফে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কক্সবাজার-১, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কক্সবাজার-৫ এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোন এর প্রতিনিধিদের উপস্থিতিতে উল্লেখিত মাদক ধ্বংস করা হয়।

উক্ত কর্মকাণ্ডে যৌথ অভিযানে অংগ্রহণকারী র্যাব এবং পুলিশের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট