1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শ্যামনগরে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির বার্ষিক সম্মেলন - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

শ্যামনগরে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির বার্ষিক সম্মেলন

  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জি,এম,আমিনুর রহমান, সাতক্ষীরা :                                                  বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বি,সি,ডি,এস) শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে  বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১শে এপ্রিল) সকাল ১০টায় শ্যামনগরের প্রাণকেন্দ্রে অবস্থিত গোপালপুর সুন্দরবন পিকনিক কর্ণারে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বি,সি,ডি,এস সাতক্ষীরা জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব দ্বীন আলী। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য  গাজী নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, ঔষধ পরিদর্শক এম.ডি বাসারাফ হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান এবং শ্যামনগর থানার ওসি মোঃ হুমায়ুন কবির।

সভায় নকল, ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ প্রতিরোধ এবং চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক বিক্রয় বন্ধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। সভাপতিত্ব করেন বি,সি,ডি,এস শ্যামনগর উপজেলা  শাখার সভাপতি হাফেজ শহিদুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা  সিনিয়র সহ-সভাপতি গ্রাম ডাঃ মোঃ আব্দুল হালিম ও জেলা সদস্য সাংবাদিক আলহাজ্ব আবু কাওছার। উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা ফারিয়ার সকল সদস্যবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট