1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফ্যামিলি কার্ড সবাই পাবে-বাঘায় জাতীয় মৎস্য পক্ষ অনুষ্ঠানে এমপি চাঁদ ‎মির্জাপুর দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় আয়োজিত আন্ত: শ্রেণি ফুটবল ও হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় শ্যামনগরে দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার না করায় ক্ষুব্ধ এলাকাবাসী, সড়কে ধান রোপণ আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত, আলোচনা ও পুরস্কার বিতরণ রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি হেড অব ডেলিগেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিবি ও থানা পুলিশ  ৩১০ মোবাইল ও ৮৫০ পিস ইয়াবা সহ  ৭ জনকে আটক করেছে ভোলাহাটে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইলসহ ১ জন নারী গ্রেপ্তার

পোরশায় মুকুলে-মুকুলে ভরেগেছে আমগাছ

  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# পোরশা(নওগাঁ)প্রতিনিধি: মোঃ কামরুজ্জামান সরকার বাবু:- নওগাঁর পোরশায় মুকুলে-মুকুলে ভরেগেছে আমগাছ। বাগানগুলি থেকে বের হচ্ছে মুকুলের মৌ-মৌ গন্ধ। আমগাছ গুলিতে দেখা যাচ্ছে শুধু মুকুল আর মুকুল। ডালে-ডালে লক্ষ্যকরা যাচ্ছে দৃশ্যমান সোনালী মুকুলের আভা। মুকুলের ভারে আমগাছ গুলির মাথা নুয়ে পড়ার উপক্রম। গাছে মুকুলের সমারোহ দেখে বাগান মালিক এবং আম চাষীরাও বেশ খুশি।

অধিক ফলনের আশায় বিভোর বরেন্দ্র অঞ্চল খ্যাত এ উপজেলার আমচাষী আর বাগান মালিকরা। আবহাওয়া অনূকুলে থাকলে চলতি মৌসুমে আমের উৎপাদন বেড়ে যাবে বলে আশা করছেন তারা।

তেঁতুলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও বাগান মালিক শহিদুল ইসলাম, গবিরা কুড়ি গ্রামের বাগান মালিক সবুর মাস্টার, পশ্চিম রঘুনাথপুরের আমচাষী মহসীন আলী জানান, তারা দির্ঘ্যদিন আম চাষ করছেন। আবহাওয়া ভাল থাকলে এবং আমের দাম ঠিক পেলে লাভ হবে বলে তারা জানান।

জালুয়া গ্রামের আমচাষি মোকছের আলী জানান, আবহাওয়ার কোন বিপর্যয় না হয় তাহলে প্রচুর আম উৎপাদন হবে বলে তিনি জানান। আর দাম পেলে এ উপজেলায় আরো আম চাষ হবে বলে তিনি জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুনুর রশিদ জানান, এ উপজেলায় প্রতি বছর আমের উৎপাদন বড়েই চলেছে। নওগাঁ জেলার মধ্যে এ উপজেলায় সব চাইতে বেশি আম চাষ হচ্ছে। এবারে এ উপজেলায় আম চাষ হচ্ছে ১০হাজার ৬৫০হেক্টর জমিতে। তবে সাধারনত ডিসেম্বর মাসে আমগাছ গুলিতে মুকুল আসে এবার ফেব্রæয়ারীতে মুকুল এসেছে। তারপরেও ব্যাপকহারে মুকুল আসায় এর পরিমান ধারা হয়েছে ৯০%। তারপরেও লক্ষ্যমাত্রা ছড়িয়ে যাবে বলে তিনি আশা করছেন।

এখানে উৎপাদিত আমের চাহিদা দেশে এবং দেশের বাইরে বেশ ভাল। এ উপজেলার আম চাষিরা সবাই বানিজ্যিক ভিত্তিতে আমচাষ করছেন। ফলে তারা আম চাষে দক্ষ হওয়ায় আমের প্রতিবছর উৎপাদন ভাল হয়। সে লক্ষে্য চাষিদের উৎসাহ দিচ্ছেন তারা বলে জানান তিনি।

তিনি আরো জানান, আবহাওয়া এখন পর্যন্ত ভাল রয়েছে। শেষ পর্যন্ত আবহাওয়া ভাল থাকলে এবছর পোরশায় আম উৎপাদন লক্ষ্য মাত্রা ছাড়িয়ে যাবে এবং চাষিরা আমের ভাল দাম পাবেন বলে তিনি আশা প্রকাশ করছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট