1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে আরো উন্নত ও শক্তিশালী করতে আমরা বদ্ধপরিকর: প্রধান উপদেষ্টা - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে আরো উন্নত ও শক্তিশালী করতে আমরা বদ্ধপরিকর: প্রধান উপদেষ্টা

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

সবুজনগর অনলাইন ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের সবচেয়ে বড় সম্পদ দেশের জনগণ। গণ-অভ্যুত্থানে শহীদের রক্তের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে জনগণকে আরো সম্পৃক্ত করতে হবে।

তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে আরো উন্নত ও শক্তিশালী করতে এবং জুলাই বিপ্লবের পূর্ণ সুফল জনগণের নিকট পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।

আগামীকাল ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘২৫ ফেব্রুয়ারি দেশব্যাপী ‘জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫’ উদযাপন করা হচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। এই দিনে আমি স্থানীয় সরকার বিভাগ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সকল সদস্য এবং এদেশের আপামর জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দিবসটি যথাযথভাবে প্রতিপালনের মাধ্যমে স্থানীয় সরকারের সকল প্রতিষ্ঠান কর্তৃক জনবান্ধব সেবা ও কল্যাণের নতুন দ্বার উন্মোচিত হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

ড. মুহাম্মদ ইউনূস স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের অংশীজনদের একটা বড় অংশ এদেশের তরুণ সমাজ উল্লেখ করে বলেন, এ সকল প্রতিষ্ঠানের বহুমাত্রিক উন্নয়ন ও সেবাধর্মী কার্যক্রমে তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলনের মাধ্যমে আলোকিত জাতি গঠন করা সম্ভব।

তিনি বলেন, জুলাই-আগস্ট মাসের ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখেছে তা বাস্তবায়নে বর্তমান অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ। এই অঙ্গীকার পালনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের ভূমিকা অপরিসীম।

প্রধান উপদেষ্টা বলেন, নতুন দেশ গড়ার প্রত্যয়কে সামনে রেখে ‘জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫’ এর উদযাপন সকলকে আরো উজ্জীবিত করবে বলে আমি বিশ্বাস করি।

তিনি দিবসটি উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট