1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফ্যামিলি কার্ড সবাই পাবে-বাঘায় জাতীয় মৎস্য পক্ষ অনুষ্ঠানে এমপি চাঁদ ‎মির্জাপুর দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় আয়োজিত আন্ত: শ্রেণি ফুটবল ও হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় শ্যামনগরে দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার না করায় ক্ষুব্ধ এলাকাবাসী, সড়কে ধান রোপণ আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত, আলোচনা ও পুরস্কার বিতরণ রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি হেড অব ডেলিগেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিবি ও থানা পুলিশ  ৩১০ মোবাইল ও ৮৫০ পিস ইয়াবা সহ  ৭ জনকে আটক করেছে ভোলাহাটে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইলসহ ১ জন নারী গ্রেপ্তার

সাতক্ষীরায় বাংলা ইশারা ভাষা দিবস পালিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জি,এম,আমিনুর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি: ‘এক ভুবন এক ভাষা, চাই সার্বজনীন ইশারা ভাষা’ এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় বাংলা ইশারা ভাষা দিবস ২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে র্যালি পরিবর্তী আলোচনা সভায় সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল।

সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামানের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো.শরীফুল ইসলাম, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মো.আবুল কালাম আজাদ।

আরও বক্তব্য দেন, সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষক রফিকুল ইসলাম, হাই কেয়ার স্কুলের শিক্ষক তাহেরুন নেসা, সম্প্রীতি বাক্ ও শ্রবণ প্রতিবন্ধী স্কুলের শিক্ষক দিপা রাণী মন্ডল, শৈব্যা রাণী মন্ডল।

ইশারা ভাষায় বক্তব্য দেন সম্প্রীতি বাক্ ও শ্রবণ প্রতিবন্ধী স্কুলের স্কুলের শিক্ষার্থী জামেনা খাতুন ও আয়শা খাতুন। সভায় বক্তারা জেলায় অবস্থিত বাক, শ্রবণ ও প্রতিবন্ধী স্কুলগুলোর জাতীয়করণের দাবি জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট