1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
মসজিদে নামাজ পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোর শিবগঞ্জে পুলিশের অভিযানে ভারত থেকে চোরাই পথে বিপুল পরিমাণ গাড়ির যন্ত্রাংশ উদ্ধার , আটক ১ শিবগঞ্জে ১৫ বছর বয়সী গৃহপরিচারিকা নয়নী ধর্ষণ ও হত্যা প্রতিবাদে ও বিচার দাবিতে র‌্যালি গোদাগাড়ীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি, বৃক্ষ বিতরণ ও ক্যাম্পেইন অনুষ্ঠিত ধোবাউড়ায় ব্র্যাক আইনি সুরক্ষার উদ্যােগে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত স্বল্প আয়ের জনগোষ্ঠীর স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী প্যাকেজিংয়ে নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান ভোলাহাটে প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব রাজশাহীর বালিয়াপুকুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু রাজশাহীর পুঠিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত আত্রাইয়ে রেললাইনের পাশে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ডিজিটাল নিরাপত্তা মামলায় তিন সাংবাদিককে খালাস দিয়েছে আদালত

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ রহিম শুভ ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও সদর হাসপাতালে বরাদ্দের বিপরীতে রোগীর খাবার পরিবেশনে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় তিন সাংবাদিককে খালাস দিয়েছে আদালত।

সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১ টার দিকে রংপুর জেলা ও দায়রা জজ, সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোতালেব হোসেন এ রায় দেন। ওই মামলায় তিন সাংবাদিক জাগোনিউজ২৪.কমের জেলা প্রতিনিধি তানভীর হাসান তানু, প্রতিদিনের বাংলাদেশ জেলা প্রতিনিধি রহিম শুভ ও বাংলাদেশ প্রতিদিনের আব্দুল লতিফ লিটুকে খালাস প্রদান করেন এই বিচারক।   খবর নিশ্চিৎ করেন আসামি পক্ষের বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ্ আল নোমান ও রংপুর জজ কোর্টের আইনজীবী ফাহিম আহম্মেদ।

আইনজীবি আব্দুল্লাহ্ আল নোমান বলেন,   আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগের বিরুদ্ধে কোন তথ্য ও প্রমানাদিত উপস্থিত না করতে পাড়ায় আসামিদের খালাস দিয়েছে আদালত। আমরা এ রায়ে খুশী। কারণ ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিকরা যেন সত্য তুলে ধরতে না পারে তাদের কলমকে থামাতে এ আইনের অপব্যবহার করা হয়েছে। আমি এ মামলাটি শুরু থেকে সাংবাদিকদের আইনি সহায়তা ও পরামর্শ দিয়ে আসছি রায়ে আমিও আনন্দিত।

সাংবাদিক রহিম শুভ বলেন, সত্যের জয় হয়েছে। আমরা দীর্ঘদিন যাবত এই মামলায় ভোক্তভোগী। অবশেষে আজকে খালাস পেলাম। সত্যের জন্য কমল সব সময় চলবে।

এদিকে রায়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাজানি হওয়ার পর থেকে সাংবাদিক ও সচেতন মহলে মিষ্টি বিতরণ করা হয়েছে।  সচেতন মহল বলছে ফ্যাসিস্ট সরকারের বানানো ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার ছিলো স্বাধীন গণমাধ্যমের উপর চরম বেত্রাঘাত। এই আইনে মামলায় সাংবাদিকদের খালাস দিয়ে আদালত প্রমান করেছে সাংবাদিকরা জনগনের বন্ধু। আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল ও এ রায়ে অত্যন্ত আনন্দিত।

হাসপাতাল নিয়ে প্রকাশিত সংবাদটি ‘মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট এবং জনরোষ সৃষ্টিকারী ও মানহানিকর’ দাবি করে ২০২১ সালের জুলাইয়ে ঠাকুরগাঁও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ নাদিরুল আজিজ বাদী হয়ে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(১)(ক) ২৫(১)(খ) ২৯(১)/৩১(১)/৩৫(১) ধারায় মামলাটি করেন।

এর আগে, গত ৫ জুলাই অনলাইন সংবাদমাধ্যম জাগো নিউজে, নিউজ বাংলা এবং বাংলাদেশ প্রতিদিনে ঠাকুরগাঁও সদর হাসপাতালে করোনা ওয়ার্ডে রোগীদের খাবার নিয়ে ‘দিনে বরাদ্দ ৩০০ হলেও করোনা রোগীদের খাবার দেয়া হচ্ছে ৭০ টাকার!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট