1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
 নাচোলে হেলাল ফাউন্ডেশনের বর্ষপূর্তি ও বিশ্ব মানবাধিকার দিবস-২০২৫ পালিত - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

 নাচোলে হেলাল ফাউন্ডেশনের বর্ষপূর্তি ও বিশ্ব মানবাধিকার দিবস-২০২৫ পালিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে হেলাল ফাউন্ডেশনের বর্ষপূর্তি ও বিশ্ব মানবাধিকার দিবস। শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা ১১ টার সময় উপজেলার ১নং কসবা ইউনিয়নের এলাইপুরে হেলাল ফাউন্ডেশনের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

হেলাল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক হেলাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের মহাসচিব ফাইজুদ্দিন টুনু (মাস্টার)

এ সময় উপস্থিত ছিলেন, প্রশাসনিক কর্মকর্তা (রুয়েট) আশিক ইকবাল, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সিনিয়র অফিসার রাশেদুল আলম, ফুলাহারা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক হোসেন, নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি নাসিম আলী।

এ সময় বক্তারা তার বক্তব্যে বলেন -মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে চিকিৎসা ও খাদ্য অন্যতম। আর এই অধিকার নিয়েই হেলাল ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।

বর্ষপূর্তিতে ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে আলোচনা করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ হেলাল উদ্দীন। এর আগে একটি র‍্যালি এলাইপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এই দিন অসহায় পরিবারকে চাল প্রদান করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট