1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় মানব পাচার,বাল্যবিবাহ ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং উপজেলা লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টশন সভা  - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি?

বাঘায় মানব পাচার,বাল্যবিবাহ ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং উপজেলা লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টশন সভা 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় মানব পাচার,বাল্যবিবাহ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যৌথ সভা এবং উপজেলা লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টশন বিষয়ে পৃথক দুটি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৪ ডিসেম্বর’২৪)উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার।

প্রথমতঃআমেরিকার জনগনের উদার সহায়তায় ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এর অর্থায়নে বেসরকারি এনজিও প্রয়াস এর আয়োজনে মানব পাচার,বাল্যবিবাহ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যৌথ সভা অনুষ্টিত হয়।

সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক দুরুল হুদা, আলোচ্য বিষয়ে সকলের সহযোগিতা চেয়ে আইন ও অধিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সংস্থার পক্ষ থেকে সহযোগিতার বিষয়ে আলোকপাত করেন তিনি। পরে দি ইউএসএআইডি আইন সহায়তা এ্যাকটিভিটি এর অর্থায়নে উপজেলা লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টশন সভা অনুষ্টিত হয়। রাজশাহীর আইন সহায়তা এ্যাকটিভিটি এর আয়োজন করে।

রাজশাহীর প্রজেক্ট অফিসার নাজমুন নাহার জানান,ফৌজদারি,সিভিল ও পারিবারিক বিষয়ে তারা বিনা খরচে আইনি সহায়তা দেবেন। এজন্য ভুক্তভ’গিরা নির্ধারিত ফরমে আবেদন করবেন। আবেদন পত্রে উপজেলা লিগ্যাল এইড কমিটির সুপারিশ ক্রমে জেলায় দাখিল করবেন। এতে আইন সহয়তা প্রাপ্তদের কোন টাকা খরচ করতে হবেনা।

উপস্থিত ছিলেন- সহকারি কমিশনার (ভ’মি) সাবিহা সুলতানা ডলি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আশাদুজ্জামান,উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, অফিসার ইনচার্জ (ওসি) আফম আসাদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার আফম হাসান,মহিলা বিষয়ক অফিসার নাসরিন সুলতানা,সমবায অফিসার আব্দুল মকিম , প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহমুদুর রহমান,সহকারি শিক্ষা অফিসার, উপজেলা আনসার ভিডিপি অফিসার (ভারপ্রাপ্ত) রাজন দাস,বাঘা প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ প্রমুখ। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট