1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পাবনার চাটমোহরে প্রথম নারী এএসপি আরজুমা আকতারের যোগদান - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সর্বশেষ:
মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা রাসিকের ৩ উন্নয়ন প্রকল্পের ৫ পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী শিবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করল র‍্যাব শিবগঞ্জে পিতাকে ‘মানসিক রোগী’ সাজিয়ে সম্পত্তি দখলের অভিযোগ ছেলের বিরুদ্ধে; পাল্টা দাবি ছেলের কুষ্টিয়ায় দুর্গোৎসবের আগেই মন্দিরে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও শোভাযাত্রা কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি

পাবনার চাটমোহরে প্রথম নারী এএসপি আরজুমা আকতারের যোগদান

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

#এস এম এম আকাশ, চাটমোহর উপজেলা(পাবনা)প্রতিনিধি): পাবনা জেলার চাটমোহর সার্কেল  এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশের প্রথম নারী (এএসপি) হিসেবে আরজুমা আকতার চাটমোহর সার্কেলে(পাবনা) যোগদান করেছেন। পাবনার (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) এই তিন উপজেলা সমন্বয়ে গঠিত চাটমোহর সার্কেল।

চাটমোহর সার্কেলের দায়িত্ব পালনকারী পঞ্চম পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি এ পদে যোগদান করেন। তিনি ৩৭ তম বিসিএস(পুলিশ) এ উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি ) পদমর্যাদায় বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।

ইতিপূর্বে তিনি পাবনা পুলিশ সুপার  কার্যালয়ে সংযুক্ত ছিলেন। সৎ, চৌকশ এবং কর্তব্য নিষ্ঠ কর্মকর্তা হিসেবে তার যথেষ্ট সুনাম রয়েছে। তিনি চাটমোহর সার্কেল (এএসপি ) অফিসার হিসেবে দায়িত্বভার গ্রহণ করে এ তিন উপজেলার সর্বস্তরের মানুষের কাছে আন্তরিক সহযোগিতা কামনা করেন।

আরজুমা আকতার  রবিবার (১ ডিসেম্বর) সহকারী পুলিশ সুপার( এএসপি ) চাটমোহর সার্কেল কার্যালয়ে যোগদান করেছেন। তিনি বিদায়ী  এএসপি মোঃ হাবিবুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। অপরদিকে বিদায়ী এএসপি মো. হাবিবুল ইসলাম পরবর্তী কর্মস্থল নৌ-পুলিশে যোগদান করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট