1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নিরাপদ সড়কের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

নিরাপদ সড়কের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির বাসস্টান্ডে নিরাপদ সড়কের দাবিতে ১০ দফা দাবি নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা ও বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। সোমবার দুপুরে ঝালকাঠি বাসস্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, চালকের বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং সড়কে চাঁদাবাজি ও ট্রাফিক ব্যবস্থা অকার্যকর থাকার কারণে প্রতিনিয়তই বেড়ে চলছে সড়ক দুর্ঘটনা। চালকরা বাস চালানোর সময় কোনো তোয়াক্কা করে না। খেয়ালখুশি মতো সড়কে বাস রাখায় সৃষ্টি হয় লম্বা যানজটের। বিগত পাঁচ বছরে ৩৫ হাজারের অধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে যাতে প্রায় ৪০ হাজারের মতো মানুষ নিহত হয়েছে সাম্প্রতিক গত ২১ ডিসেম্বর বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছে যার ভিতরে শিক্ষার্থীরাও রয়েছে । এ সব মৃত্যুর ঘটনায় দোষীদের বিচার দাবি করেন তারা।

বক্তব্য শেষে সারা বাংলাদেশের সড়কে দুর্ঘটনায় ও ঝালকাঠিকে লঞ্চ ট্রেজিটে নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন। ঝালকাঠি শহরের বাজার ও উপজেলার শহর গুলোর বাজার যানযট মুক্ত সহ ১০টি দাবি উল্লেখ করে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দেন তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি পৌর শাখার সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সভাপতি মোহাম্মদ ইব্রাহিম খলিল ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঝালকাঠির সভাপতি কারী ইব্রাহিম আল হাদী ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সেক্রেটারী মোঃ সাখাওয়াত হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ মোঃ আলমগীর হোসেন প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট