1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনায় যুবককে গুলি করে হত্যার চেষ্টা - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা রাসিকের ৩ উন্নয়ন প্রকল্পের ৫ পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী শিবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করল র‍্যাব শিবগঞ্জে পিতাকে ‘মানসিক রোগী’ সাজিয়ে সম্পত্তি দখলের অভিযোগ ছেলের বিরুদ্ধে; পাল্টা দাবি ছেলের কুষ্টিয়ায় দুর্গোৎসবের আগেই মন্দিরে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও শোভাযাত্রা কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি

খুলনায় যুবককে গুলি করে হত্যার চেষ্টা

  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাহিদ জামান: খুলনার রূপসায় সন্ত্রাসীর গুলিতে সাব্বির (২৫) নামে এক যুবক আহত হয়েছেন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের জয়পুর গ্রামের হেলার বটতলা ঈদগাহ ময়দান রোডে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার আঃ কাদেরের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার রাতে সাব্বির মোটরসাইকেল যোগে তার বাড়ি সামনে পৌঁছালে ২টি মোটরসাইকেলের চারজন যুবক প্রথমে তার প্রতিরোধ করে। এরপর তাকে তাদের গাড়িতে উঠানোর চেষ্টা করে। সাব্বির বিষয়টি বুঝতে পেরে মোটরসাইকেল ছেড়ে পাঠানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিটি তার শরীরের পিছনে লেগে সে মারাত্মক আহত হয়।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, যুবকের পিছনে গুলি লেগেছে। তবে কে বা কারা তার ওপর গুলি চালিয়েছে। এখন পর্যন্ত তা বলা যাচ্ছে না।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট