1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্রকরে প্রতিপক্ষকে কুপিয়ে জখম ও লুটপাট  আহত ৪ - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সর্বশেষ:
কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা

রূপসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্রকরে প্রতিপক্ষকে কুপিয়ে জখম ও লুটপাট  আহত ৪

  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাহিদ জামান, খুলনা: রূপসায় ঘাটভোগ গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি সমর্থকদের উপর হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৪ জন আহত হয়েছেন। ৬ ডিশেম্বর  রাত সাড়ে নয়টায় ঘাটভোগ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে আহতদের হাসপাতালে প্রেরণ করেছে।

ভুক্তভোগী পরিবার ও এ ঘটনায় ০৭ ডিশেম্বর শনিবার ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বিক্ষোব মিছিল ও তীব্রপ্রতিবাদ জানিয়েছে। আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে কথিত বিএনপি নেতা বাকা মোল্লা ইউনিয়ন সাম্য সম্প্রীতির অনুষ্ঠানে রওনা দিলে জামাল সরদার তাদের সাথে যেতে অস্বীকৃতি জানান এবং অন্য একটি গাড়িতে সাম্য সম্প্রীতির অনুষ্ঠানে যোগদান করেন। একারণে ক্ষুদ্ধ হয়ে বাকা মোল্লা আওয়ামিলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপি কর্মী জামাল সরদার, মিরাজ কাজি সহ ৪ জনকে কুপিয়ে ও হাতুড় দিয়ে  পিটিয়ে আহত করে।

থানায় দায়েরকৃত এজহার সুত্রে জানা যায়,  স্থানীয় মুদি ব্যবসায়ী জামাল সরদার তার নিজ দোকানে বসেছিলেন এ সময় মোঃ ইব্রাহিম মোল্লা বেআইনি ভাবে জনতায়বদ্ধ হয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জামাল সরদারকে অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকে। জামাল সরদার এ ঘটনার প্রতিবাদ করায় ইব্রাহীম মোল্লা হামলা চালায়। পরবর্তীতে জামালকে উদ্ধার করতে  মিরাজ কাজি সহ লোকজন এগিয়ে আসলে আধিপত্য বিস্তার কারীরা জামাল সরদার, ও মিরাজ কাজিকে রামদা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

এ সময় জামাল ও মিরাজের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে  ইব্রাহিম লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে তাদের ও মারপিট করে এলাকায় আতংক সৃস্টি  করে। যে কোন মুহুর্তে জামাল সরদার  সমর্থক গুরুপ  ও ইব্রাহিম গংদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। আহতদের মধ্যে জামাল সরদার ও মিরাজ কাজি কে গুরুতর জখম অবস্থায় এলাকাবাসি উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

অপরদিকে নাম না প্রকাশের শর্তে অন্য একটি সুত্রে জানা যায় নুর মোহাম্মদ ওরফে বাকা মোল্লা ও মোঃ আজিজ শেখ দুজনই ওয়ার্ল্ড বিএনপির নেতা। এই দুই নেতার মধ্যে দলীয় গুরুপিং থাকার কারণে ঘাটভোগ এলাকার বিএনপি সমর্থকদের মধ্যে দুটি গুরুপ রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট