1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঘাটভোগ-বাহিরদিয়া আঞ্চলিক বিরোধের অবসান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা কালীগঞ্জে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার মুখমণ্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ভোলাহাটে গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু আইসিটি এমপ্লোয়ি সোসাইটির রাজশাহী বিভাগীয় কমিটি গঠন রাজশাহীতে এবারও চামড়ার দাম কম লোকসানে মৌসুমি ব্যবসায়ীরা নওগাঁ পুলিশ সুপার এর নিরাপত্তা ব্যবস্থা তদারকি তানোরে এক যুগ ধরে একে অপরকে জড়িয়ে দাঁড়িয়ে আছে পাইকর ও খেজুর গাছ কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অসুস্থ্ ছাত্রীর পাশে বিদ্যালয়ের এ্যলামনাই আ্যসোসিয়েশন “শিক্ষার আলো জ্বেলে শক্তিশালী, বাঘা উপজেলা ছাত্রকল্যাণ সমিতি” রাবির বাঘা উপজেলার শিক্ষার্থীদের ঈদ মিলনমেলা অনুষ্ঠিত লালপুরে অস্ত্রের মুখে জিম্মি করে জুট মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮৩ লাখ টাকার মালামাল লুট

টঙ্গীতে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু, জুমার জামাতে লাখো মুসল্লি

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৬৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি : টঙ্গীর তুরাগ নদের তীরে আজ শুক্রবার ফজরের নামাজের পর থেকে শুরু হয়েছে তাবলিগ জমাতের পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা।

ইজতেমার প্রথম দিন জুমার জামাতে শরীক হয়েছেন কয়েক লাখ মুসল্লি। এসময় ইজতেমা ময়দানের প্রায় দুই তৃতীয়াংশ জায়গা জুড়ে ৭৫টি খিত্তার প্যান্ডেল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বৃহত্তম এই জুমার জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা যোবায়ের। জুমার পর বয়ান করেন মাওলানা রবিউল হক। বাদ আসর বয়ান করেন মাওলানা ওমর ফারুক।

আগামী ৩ ডিসেম্বর মঙ্গলবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই জোড় ইজতেমা। এরপর ২০ থেকে ২৪ ডিসেম্বর দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করবেন মাওলানা সাদপন্থিরা।

এদিকে ইজতেমায় অংশ নিতে বৃহস্পতিবার বিকেল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাবলিগের পুরাতন সাথীরা জামাতবদ্ধ হয়ে টঙ্গীর ইজতেমা ময়দানে আসতে শুরু করেন। অবস্থান নেন জেলাওয়ারি নির্ধািরিত খিত্তায় ।

জোড় ইজতেমার জিম্মাদার সোহেল খান বাসসকে জানান, এটি জোড় ইজতেমার প্রথম পর্ব। প্রথম পর্বে অংশগ্রহণ করেছেন আমলী শুরার সাথীরা। ইজতেমা ময়দানে অবস্থানরত মুরুব্বিরা জানান, প্রতিবছরেই ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে এই জোড় ইস্তেমা হয়ে থাকে। এখানে তাবলীগের সাথীরা পুরো বছরের কাজের কারগুজারী (নিজ নিজ এলাকায় দাওয়াতি কাজের বর্ণনা) ও বড়দের রাহবারী নেয়ার সুবর্ণ সুযোগ পান। যার জন্য পুরো বছর অপেক্ষায় থাকেন। এই জোড়কে কেন্দ্র করে দেশ ও দেশের বাইরের শুরায়ী নেজামের মুরুব্বিরা একত্রিত হন।

দাওয়াতের কাজের এক গভীর পদরেখা এখান থেকে অঙ্কিত হয়। এই জোড় ইজতেমা থেকে আগামী এক বছর কাজের ব্যাপারে সঠিক দিকনির্দেশনা পাওয়া যায়।

তাবলীগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, আজ থেকে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। আজ বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের ভাই নাঈম শাহ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট