1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী মহানগরীতে টিসিবি বিক্রি করছে  দুর্গন্ধ যুক্ত পঁচা পেঁয়াজ, - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিএনপি নেতা অ্যাড. নূর-এ-আজম বাবু অপসারণ নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য গ্রেপ্তার লালপুরের গন্ডবিলে ১০ পিস ইয়াবা ও ৪টি মোবাইলসহ ২ সাইবার ডাকাত গ্রেফতার শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৩: হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু: হাসপাতালে ভাঙচুর, আহত ২ চিকিৎসক দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে এলজিইডির কর্মশালা দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল

রাজশাহী মহানগরীতে টিসিবি বিক্রি করছে  দুর্গন্ধ যুক্ত পঁচা পেঁয়াজ,

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৩৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

নিজস্ব প্রতিবেদক………………

রাজশাহীতে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড ধারী নিম্ন আয়ের মানুষের মাঝে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম। ২ আগস্ট থেকে রাজশাহী মহানগরীর ৩, ৪, ৫, ১২,  ১৬ সহ ১০ টি ওয়ার্ডে পণ্য বিতরণ শুরু করেছে টিসিবির ডিলাররা। এ কাযর্ক্রম অন্যান্য ওয়ার্ডে  ও টিসিবির কার্ক্রম চলবে।

 

কজন ভোক্তা সর্বোচ্চ এক কেজি চিনি ও দুই কেজি করে তেল, মসুর ডাল এবং পেঁয়াজ কিনতে পারছেন। প্রতি কেজি চিনি ৫৫ টাকা, তেল ১১০ টাকা, ডাল ৬৫ টাকা ও পেঁয়াজ ২০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। দ্রব্যমূল্যের উধ্বগতির এ বাজারে স্বল্পমূল্য টিসিবি পন্য পেয়ে সন্তুষ্টি জানিয়েছেন উপকারভোগিরা। তবে পেয়াজের অবস্থা মোটেও ভালো না হওয়ায় , পেঁয়াজ নিয়ে অসন্তুষ্টি দেখা গেছে ক্রেতাদের মধ্যে।

অনেকেই পচা এই পেঁয়াজ নিতে চাইছেন না। যদি পেঁয়াজ ছাড়া পণ্য দেয়া হয় তাহলে তারা লাভবান হতেন বলে জানাচ্ছেন ক্রেতারা। ডিলাররা বলছেন, একটি পণ্য বাদ রেখে বাকি পণ্য দেয়ার কোন সুযোগ নেই তাদের। তাই বাধ্য হয়েই ক্রেতারা পচা দুর্গন্ধযুক্ত পেঁয়াজ নিয়ে ফেলে দিচ্ছেন।

টিসিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীতেই শুধু পেঁয়াজ সংযোজন করা হয়েছে। উপজেলাগুলোতে পেঁয়াজ দেয়া হচ্ছেনা। এ কার্যক্রমের অংশ হিসেবে এ বারে রাজশাহীতে নগর ও জেলা মিলে প্রায় সোয়া দুই লাখ পরিবার এই সুবিধা পাচ্ছেন। পর্যায়ক্রমে এসব পণ্য নগরীর ৩০টি ওয়ার্ড ও জেলার ৯টি উপজেলা বিতরণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট