1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
 ঝালকাঠির নলছিটিতে টানা ৮দিন অবরুদ্ধ মুক্তিযোদ্ধাকে  উদ্ধার করলেন ইউএনও - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

 ঝালকাঠির নলছিটিতে টানা ৮দিন অবরুদ্ধ মুক্তিযোদ্ধাকে  উদ্ধার করলেন ইউএনও

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৩৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি:  ঝালকাঠির নলছিটিতে ৮ দিন ধরে নিজ বাবাকে একটি কক্ষে  তালাবদ্ধ করে রাখেন মেয়েরা ।বিষয়টি নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. নজরুল ইসলাম জানতে পেরে তাকে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে। এসময় সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায়  উপস্থিত ছিলেন।  বুধবার (২৭ নভেম্বর)  রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।ভুক্তভোগী মোশাররফ হোসেন তালুকদার ওই এলাকার বাসিন্দা।

মোশাররফ হোসেন তালুকদার বলেন,আমার স্ত্রী মারা যাওয়ার পরে আমি আমার মেয়েদের অনুমতিতে বিয়ে করি।  আমার স্ত্রীকে নিয়ে নলছিটিতে বাসা ভাড়া  থাকি। গত ১৯ নভেম্বর আমাকে ধরে এনে মেয়ের বাড়িতে তালাবদ্ধ করে  রেখেছে। জোর করে জায়গা জমি দলিল করিয়ে নিতে চেয়েছে। পরে আমার  স্ত্রী জানতে পেরে ইউএনও স্যারকে জানায়। পরে তিনি এসে আমাকে উদ্ধার করে।

এ বিষয়ে মোশাররফ হোসেনের মেয়ে, রেবা  আক্তার, লাখি আক্তার বলেন,তিনি আমাদের জন্মদাতা পিতা তিনি আমাদের সবকিছু থেকে বঞ্চিত করছেন।তাই তাকে আটকিয়ে রাখা হয়েছে। আমাদের সবকিছু দিতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, মোশাররফ হোসেন তালুকদারের স্ত্রীর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যাই।সেখানেই গিয়ে ভুক্তভোগী নিজেই আমাদের লিখিত দিয়েছেন যে তাকে আটকিয়ে রেখেছেন। পরে তাকে উদ্ধার করা হয় এবং ওই মুক্তিযুদ্ধোকে বলা হয়েছে  তার  মেয়েরা যাতে বঞ্চিত না হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট