1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত? শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা চারঘাটে চালকের বেতন তুলছেন নৈশ প্রহরী উজ্জ্বল বাঘায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল থ্রীহুইলার (সিএনজি) চালকসহ তিন জন  পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮

খুলনায় সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথে নবনিযুক্ত উপপরিচালক এর সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ মিজানুর রহমান, খুলনা:  খুলনায় বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথে নবনিযুক্ত উপপরিচালক এর সৌজন্য সাক্ষাৎ ।  গতকাল (সোমবার )বিকেলে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) এর কেন্দ্রীয় সমন্বয় কমিটির প্রতিনিধি, খুলনা অঞ্চল কমিটির নেতৃবৃন্দ মাধ্যমিক ও উচ্চশিক্ষা খুলনা আঞ্চলিক কার্যালয়ের নবনিযুক্ত উপপরিচালক (ডিডি) মোঃ কামরুজ্জামান এর সাথে এক সৌজন্য সাক্ষাতে করেন। বাসমাশিস কেন্দ্রীয় সমন্বয় কমিটির অন্যতম সমন্বয়ক মোঃ ওমর ফারুকের নেতৃত্বে ২৩ সদস্যের একটি প্রতিনিধি দল উপপরিচালক এর কার্যালয়ে পূর্ব নির্ধারিত এ সাক্ষাতে মিলিত হন।

এসময় খুলনা অঞ্চলের সভাপতি মমতাজ খাতুন, সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ মাকামী মাকছুদা, সরকারি ইকবাল নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম, ডুমুরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালমা রহমান, কেন্দ্রীয় সমন্বয় কমিটির অন্যতম সদস্য ও খুলনা অঞ্চলের সাধারণ সম্পাদক মোঃ মুনিরুল ইসলাম মঞ্জু, ডুমুরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) আবু তৈয়ব মোঃ জাকারিয়া, কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য ও যশোর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক গাজী আজিজুর রহমান, কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য ও ডুমুরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালাউদ্দিন, কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রেজাউল করীম, যশোর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক মামুনুর রশীদ, খুলনা জিলা স্কুলের সিনিয়র শিক্ষক রফিক উল ইসলাম, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মলয় কান্তি গাইন,খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও অঞ্চল কমিটির কোষাধ্যক্ষ মাসুম বিল্লাহ, সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও মহিলা সম্পাদিকা জেবুন্নেছা ঝর্না, সরকারি দৌলতপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফিরোজা খাতুন, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাজাম্মুল হক, ডুমুরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রতন বিশ্বাস, সহকারী শিক্ষক নিখিলেশ রায়, রবীন্দ্রনাথ মন্ডল, তৈয়বুর রহমান, সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক অর্নব জ্যোতি মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

শিক্ষক নেতৃবৃন্দ এ সময় খুলনা অঞ্চলের সরকারি মাধ্যমিক শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট এবং পেশাগত কাজে নবনিযুক্ত উপপরিচালক মহোদয়ের সহযোগিতা কামনা করেন। একই সাথে সমিতির পক্ষ থেকে উপপরিচালক কে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। উপপরিচালক  শিক্ষক সমিতির নেতৃবৃন্দের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাঁর পক্ষ থেকে শিক্ষক নেতৃবৃন্দকে বিধি মোতাবেক সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।#

 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট