1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর পুঠিয়া এক হাজার পিস ইয়াবা নিয়ে রোহিঙ্গা গ্রেপ্তার ২ - দৈনিক সবুজ নগর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রদলের জিয়া ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক নাটোরের গুরুদাসপুরে সুরতহাল প্রতিবেদনে বাধার পর পুলিশের ওপর হামলা, আটক ৯ জাতীয় প্রেস ক্লাবের মানববন্ধন বানোয়াট: কালীগঞ্জ বিএনপি বাগমারায় মাদক সম্রাজ্ঞী ‘ফেন্সি জুলেখা’র গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: বোদায় শিক্ষার্থীদের উদ্দেশে পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ ছুটির দিনেও মাঠে ইউএনও জিল্লুর রহমান, রহনপুর পৌরসভার উন্নয়নকাজে সরেজমিন নজরদারি রাসিক প্রশাসকের সাথে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সৌজন্য সাক্ষাৎ: রাজশাহীর সার্বিক উন্নয়নে মতবিনিময় রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী রেজিস্ট্রেশন শুরু নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার: ইয়াবা, হেরোইন, গাঁজার গাছ ও মোটরসাইকেল উদ্ধার পঞ্চগড় জেলায় রাসায়নিক সারের কোনো সংকট নেই: পানি সম্পদ প্রতিমন্ত্রী

রাজশাহীর পুঠিয়া এক হাজার পিস ইয়াবা নিয়ে রোহিঙ্গা গ্রেপ্তার ২

  • প্রকাশের সময় : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৪৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

নাজিম হাসান…………………………

রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে এক  হাজার পিস ইয়াবা ও এক রোহিঙ্গাসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। রোববার (৩১ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার কাঠালবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

 গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, পুঠিয়া উপজেলার কাঠালবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে রাজু আহম্মেদ (৩১) এবং কক্সবাজারের উভিয়া থানার কতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মো. বকসুর ছেলে মো. হাবিবুল্লাহ (৩১)। তাদের কাছ খেকে এক হাজার পিস ইয়াবা ছাড়াও ২টি মোবাইল ফোন ২টি সিমকার্ড জব্দ করা হয়।

 

র‌্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন কাঠালবাড়িয়া (৭নং ওয়ার্ড) গ্রামস্থ মাদক ব্যাবসায়ী রাজু আহম্মেদ তার বসত বাড়ীতে অবৈধ মাদকদব্য ইয়াবা বিক্রয় করছে। ওই সংবাদের প্রেক্ষিতে রোববার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে ঘটনাস্থলে পৌছামাত্রই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৩ জন ব্যক্তি পালানোর চেষ্টাকালে র‌্যাব সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ২জন ব্যাক্তিকে ঘটনাস্থলেই আটক করে ও অপর ১জন কৌশলে রাতের আধাঁরে পালিয়ে যায়।

 

র‌্যাব প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে আকটকৃত হাবিবুল্লাহ একজন রোহিঙ্গা। সে কক্সবাজার হতে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ করে। তারা পরস্পর যোগসাজসে ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে কক্সবাজার জেলার উখিয়া থানার বিভিন্ন স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় এনে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রেখে সেখানে অবস্থান করছিল।

 

আটককৃতরা স্বীকার করে, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে কক্সবাজার জেলার উখিয়া থানার অজ্ঞাত স্থান হইতে সংগ্রহ করে রাজশাহী জেলার পুঠিয়া থানাসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করিয়া আসছিল। আটককৃতদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গতকাল সোমবার সকালে রাজশাহীর  জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানাগেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট